পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ছাত্রসেনার ওপর ছাত্রলীগের হামলা, আহত ৭

বাংলার খবর২৪.কম500x350_72c79359797d572074461d82ce27a215_Hamla-Shikar: নুরুল ইসলাম ফারুকীকে হত্যার প্রতিবাদে সারাদেশে অর্ধদিবস হরতাল চলাকালে চট্টগ্রামের পটিয়ায় ছাত্রসেনার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।
রোববার দুপুর ১টার দিকে উপজেলার শান্তিরহাট বোর্ড অফিস এলাকায় এ ঘটনায় ঘটে। এতে হরতাল আহ্বানকারী ছাত্রসেনার সাত নেতাকর্মী আহত হয়।
এর মধ্যে গুরুতর আহত তিন জন হলেন- উপজেলা ছাত্রসেনার সদস্য ও পটিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ জুনাইদ (২১), ছাত্রসেনা নেতা নুরুল আমিন (২২), আনোয়ার হোসেন (৪০)। এই তিন জনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলায় অন্য আহতরা হলেন- তৌহিদ (২০), সুমন (১৮), সাদ্দাম হোসেন (২০), শহিদুল আলম (২৩)। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হরতাল চলাকালে কুসুমপুরা থেকে মহাসড়ক দিয়ে শান্তিরহাট যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুই ছাত্রলীগ কর্মী তৌহিদ ও সরওয়ারকে নিষেধ করে হরতালকারীরা। এ সময় ছাত্রলীগ ওই দুই কর্মী ক্ষেপে গিয়ে আরো নেতাকর্মীকে জড়ো করে লাঠিসোটা, কিরিচ ও ধামা নিয়ে ছাত্রসেনার নেতাকর্মীদের ওপর হামালা চালায়। এছাড়া ইট পাটকেল নিক্ষেপ করে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি কোরবান আলী বলেন, ‘আমাদের ছাত্রলীগের দুই কর্মী মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে ছাত্রসেনার নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে আমাদের কর্মীরা ক্ষিপ্ত হয়ে ছাত্রসেনার ছেলেদের মারধর করে।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ছাত্রসেনার ওপর ছাত্রলীগের হামলা, আহত ৭

আপডেট টাইম : ০৬:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০১৪