অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ছাত্রলীগের তুহিনসহ ৩ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

বাংলার খবর২৪.কম,ru-tuhinরাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ও দুই কর্মচারীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা তুহিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকর্মীকেও বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এসএম তৌহিদ আল হোসেন তুহিন, সহ-সভাপতি ও ফিশারিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তন্ময় আনন্দ অভি এবং ছাত্রলীগ কর্মী ও একই বিভাগের শিক্ষার্থী মামুন-অর-রশিদ।
বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তাদের চূড়ান্ত বহিষ্কারের বিষয়টি প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে, জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার সকাল ১০টার দিকে এসব কর্মসূচি পালন করা হয়।
অপরদিকে, প্রধান প্রকৌলশী ও দুই কর্মচারীকে মারধরের ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-২ এ তালা ঝুঁলিয়ে দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তারা ভবনের সামনে বিক্ষোভ শেষে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর সামনে প্রতিবাদ সমাবেশ করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে মারধর করেন ছাত্রলীগের তিন নেতাকর্মী। এ ঘটনায় শুক্রবার তুহিনকে সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় সংগঠন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ছাত্রলীগের তুহিনসহ ৩ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

আপডেট টাইম : ০৩:০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪