পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

ঢাকা থেকে অপহৃত মাদরাসা ছাত্রী নাটোরে উদ্ধার

নাটোর : ঢাকা থেকে অপহরণের দুই দিন পর মারদাসা ছাত্রী মারজানা খাতুনকে নাটোরের বাগাতিপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী মোসলেম মাতব্বরকে আটক করা হয়।

শুক্রবার দুপুরে উপজেলার খিদ্রী মালঞ্চী গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয় ।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ও অপহৃত মারজানা খাতুনের বাবা ইদ্রিস আলী জানান, ঢাকার কদমতলী এলাকার তালিম উদ্দিন মারদাসা ৩য় শ্রেণির ছাত্রী মারজানা খাতুনকে ভয়ভীতি দেখিয়ে গত ২৬ আগষ্ট অপহরণ করে একই এলাকার মোসলেম মাতব্বর। অপহরণের পর মারজানাকে ট্রেনে করে নাটোরের বাগাতিপাড়া উপজেলার খিদ্রী মালঞ্চী গ্রামে অপহরণকারী তার ভাতিজা আমজাদ হোসেনের বাড়িতে নিয়ে যায়। পরে অপহরণকারী মোসলেম মাতব্বরের ভাতিজা বিষয়টি মোবাইল ফোনে মারজানার বাবা ইদ্রিস আলীকে অবহিত করেন।

শুক্রবার দুপুরে মারজানার বাবা বাগাতিপাড়া থানায় উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ খিদ্রী মালঞ্চী গ্রামের আমজাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে মারজানা খাতুনকে উদ্ধার ও মোসলেম মাতব্বরকে আটক করে।

প্রাথমিকভাবে, পুলিশের ধারণা শিশুটিকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে। আটককৃত মোসলেম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

ঢাকা থেকে অপহৃত মাদরাসা ছাত্রী নাটোরে উদ্ধার

আপডেট টাইম : ০২:১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫