পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এরশাদের উপস্থিতিতে হাতাহাতি, রাজশাহী জাপার সম্মেলন পণ্ড

বাংলার খবর২৪.কম500x350_1fe1560290188f66a64d5d011e9b783c_image_96585_0, রাজশাহী : সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের উপস্থিতিতে রাজশাহী মহানগর জাতীয় পার্টির (জাপা) সম্মেলন পণ্ড হয়ে গেছে।

সোমবার দুপুরে রাজশাহী নগরীর বর্ণালীর মোড় ডেসটিনি মাঠে সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে।

জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান, সোমবার বেলা ১১টায় রাজশাহী মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের পূর্ব নির্ধারিত সময় ছিল।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এইচ এম এরশাদ। বিশেষ অতিথি ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম ও প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর। তবে প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর ছাড়া অন্য দুইজন অনুপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। বিশেষ বক্তা ছিলেন জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া।

দুপুর ১টায় মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য দেয়া শুরু করেন পার্টির স্থানীয় নেতারা। একপর্যায়ে মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. শাহাবুদ্দিন বক্তব্য শুরু করেন।

এ সময় রাজশাহী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু মহানগর নেতা মো. শাহাবুদ্দিনের কাছ থেকে লাউড স্পিকার কেড়ে নেন এবং তাকে মারধর করেন। এর ফলে সম্মেলন স্থলে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। এরপর জেলা সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু বক্তব্য শুরু করেন।
শাহাবুদ্দিন বাচ্চু বক্তব্য শুরু করলে এরশাদ উঠে গিয়ে বাচ্চুর কাছ থেকে লাউড স্পিকার কেড়ে নেন। এ সময় এরশাদ উপস্থিত পার্টির নেতাকর্মীদের বলেন, “সম্মেলন স্থগিত করা হলো। ঢাকায় গিয়ে এ ব্যাপারে চিন্তাভাবনার পর সিদ্ধান্ত দেয়া হবে।

এরশাদ আরো বলেন, “আগামী তিন মাস পর রাজশাহী মহানগর জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। আমি আবারো রাজশাহী এসে সে কমিটি ঘোষণা করব। এরপর তিনি সম্মেলন স্থল ত্যাগ করেন।

এর আগে দুপুর ১২টায় এরশাদ একটি ভাড়া করা হেলিকপ্টারে রাজশাহী বিমানবন্দরে এসে পৌঁছান। সেখানে পার্টির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

এরশাদ বর্তমানে রাজশাহী সার্কিট হাউসে অবস্থান করছেন। সেখানে তিনি পার্টির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এরশাদের উপস্থিতিতে হাতাহাতি, রাজশাহী জাপার সম্মেলন পণ্ড

আপডেট টাইম : ০১:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪