পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রংপুরে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

wpid-banglarkhabar24-banner.png.pngবাংলার খবর২৪.কম, রংপুর : হত্যা, ডাকাতিসহ ২০ মামলার পলাতক আসামী রংপুরের শীর্ষ সন্ত্রাসী পলাশ ওরফে ঘাবরী পলাশ (২৬) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে নগরীর তেলির ভিটা বিল থেকে তাকে গ্রেফতার করা হয়।
রংপুর কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানায়, এসআই হারেস শিকদার ও হোসেন আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পলাশকে গ্রেফতার করে। ৩ টি হত্যা, ৫ টি ডাকাতি ও অস্ত্র মামলাসহ পলাশের বিরুদ্ধে কোতয়ালী থানায় ২০ টি মামলা রয়েছে। পুলিশের চোক ফাঁকি দিয়ে সে দীর্ঘ দিন গাঢাকা দিয়ে ছিল।

ট্রাক চাপায় চালকের মৃত্যু
রংপুরে ট্রাকের চাপায় একরামুল হক (৩২) নামে চালকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে মাহিগঞ্জ সাতমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান, দুপুরে সাতমাথা ট্রাক টার্মিনাল এলাকায় মাল বোঝাই একটি ট্রাক ঘুরানোর সময় দাঁড়িয়ে থাকা অপর ট্রাকের চালক একরামুল হককে চাপা দেয়। আশংঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।

রংপুরে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তার দাবিতে সমাবেশ
বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ, আমন ধানের চারাসহ সকল কৃষি উপকরণ ও ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের ক্ষতিপূরণের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল রোববার প্রেসক্লাব চত্ত্বরে বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি রংপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু। বক্তব্য রাখেন, জেলা বাসদ সদস্য পলাশ কান্তি নাগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতু, সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রান সামগ্রীসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়ার আহবান জানান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রংপুরে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট টাইম : ০৫:৫৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০১৪