পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বগি উদ্ধার, সিলেটের সাথে রেল যোগাযোগ শুরু

সিলেট: সিলেট রেলওয়ে সেকশনের পারাইরচক এলাকায় লাইনচ্যুত হওয়া চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। ফলে প্রায় চার ঘণ্টা পর সারা দেশের সাথে সিলেটের রেল চলাচল শুরু হয়েছে।

রবিবার মধ্য রাতে বগিটি উদ্ধার করা হয়।

এর আগে রাত ৮টার দিকে এই লাইনচ্যুতির ঘটনা ঘটে। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মীর্জা সামছুজ্জামান বগি উদ্ধারের ঘটনা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯ আপ) ট্রেনটি রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় পৌঁছলে ট্রেনের শেষের দুই বগির সামনের ৮৫০৫ নম্বর বগিটির চারটি চাকাই লাইনচ্যুত হয়। এরপর থেকে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া রেলওয়ে প্রকৌশল বিভাগের উদ্ধারকারী (রিলিফ) ট্রেন টেনে নিয়ে গেলে উদ্ধার কাজ শুরু হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বগি উদ্ধার, সিলেটের সাথে রেল যোগাযোগ শুরু

আপডেট টাইম : ০১:৩৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০১৫