পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চীনে পুরুষ ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড

ডেস্ক: চীনে পুরুষ ধর্ষণের অপরাধের জন্য মৃত্যুদণ্ড আইন কার্যকর করা হয়েছে।

চীনে এখন থেকে পুরুষ ধর্ষণ অপরাধ হিসেবে গণ্য হবে। সম্প্রতি চীনে এই সংক্রান্ত একটি আইন কার্যকর হয়েছে। নতুন এ আইন অনুযায়ী পুরুষের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণ শাস্তিযোগ্য অপরাধ। আর এমন অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, নতুন আইনে নারী ও পুরুষ উভয় লিঙ্গের ক্ষেত্রেই ধর্ষণের অভিযোগে সর্বনিম্ন শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড। পূর্বের আইনে ‘নারী ও পুরুষ’-এর স্থলে ছিল ‘নারী ও অন্যান্য’। চলতি বছর আগস্টে চীনে নতুন আইন পাস হলেও ওই আইনের প্রয়োগের সুযোগ ছিল না। তাই পুরুষের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণের অপরাধে কোনো মামলা করা যেত না। তবে আজ থেকে চীনে এমন ঘটনায় মামলা করা যাবে।

২০১০ সালে চীনের এক নারী নিরাপত্তাকর্মী তাঁর পুরুষ সহকর্মীকে যৌন নির্যাতন করে। পুরনো আইনের কারণে যৌন নির্যাতনের অভিযোগের পরিবর্তে নির্যাতনকারীর বিরুদ্ধে ইচ্ছে করে আঘাতের মামলা হয়। এই ঘটনায় ওই কর্মীর মাত্র এক বছরের কারাদণ্ডাদেশ হয়। যৌন নির্যাতনের দায়ে সর্বনিম্ন শাস্তি হতো পাঁচ বছরের কারাদণ্ডাদেশ।

এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও চীনের আইন কঠোর হয়েছে। দেশটির পূর্বের আইন অনুযায়ী ১৪ বছরের কম বয়সী যৌনকর্মীর সঙ্গে সম্পর্কের সর্বোচ্চ শাস্তি ছিল ১৫ বছর কারাদণ্ড। কিন্তু নতুন আইন অনুযায়ী এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চীনে পুরুষ ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ০৩:৫৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০১৫