পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

বাঘা উপজেলা জামায়াতে নায়েবে আমীরসহ আটক ২

রাজশাহী: জেলার বাঘা উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল লতিফ ও জামায়াতের কর্মী জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরে তাদের আটক করা হয়। আটক আব্দুল লতিফ বাঘা হজরত আব্দুল হামিদ দানিশ মন্দ সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক।প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার জোহরের নামাজে যাওয়ার সময় উপজেলার বানিয়াপাড়া এলাকা থেকে আব্দুল লতিফকে ও বাঘা বাজার এলাকায় নিজস্ব দোকান থেকে জাহাঙ্গীরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

তবে উপজেলা জামায়াতের আমীর মাওলানা জিন্নাত আলী সাংবাদিকদের জানান, তাদের নামে বিশেষ কোনো মামলা নেই। ইতোপূর্বের যে মামলা রয়েছে সে সব মামলায় তারা জামিনে আছেন।বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ জানান, ডিবির অভিযানের কথা তিনি শুনেছেন। তবে কাদের গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক খায়রুল আলম সন্ধ্যা সেয়া ৬টার দিকে জানান, গোয়েন্দা পুলিশের একটি দল বাঘায় অভিযানে গেছে। তবে তারা কাদের আটক করেছে, তা তিনি জানেন না। ওই দলটি ফিরে আসলে তিনি জামায়াত নেতাকর্মীকে আটকের বিষিয়টি নিশ্চিত করে বলতে পারবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

বাঘা উপজেলা জামায়াতে নায়েবে আমীরসহ আটক ২

আপডেট টাইম : ০১:৩০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫