পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রোববার থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘট

রাজশাহী : রোববার থেকে রাজশাহীজুড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছেন জেলার পরিবহন মালিক-শ্রমিকরা।

শনিবার জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী এ ঘোষণা দেন। বিকেলে রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন তিনি। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রোববার ভোর ৫টা থেকে ধর্মঘট শুরুর কথা রয়েছে।

শ্রমিক নেতা মাহতাব হোসেন চৌধুরী বলেন, এর আগে কয়েক দফা স্থানীয় প্রশাসন মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের আশ্বাস দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয় নি। সর্বশেষ তারা দাবি আদায়ে ৭২ ঘণ্টা সময় বেধে দিয়েছিলেন। কিন্তু ওই সময়ের মধ্যে আদায় না হওয়ায় বাধ্য হয়ে তারা এ ধর্মঘটের ডাক দেন। এতে সাময়িক যাত্রী ভোগান্তি হবে বলেও স্বীকার করেন তিনি।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার বলেন, সড়কে এসব অবৈধ যান চলাচলে তাদের লোকসান গুনতে হচ্ছে। এছাড়া দুর্ঘটনাও বেড়েছে। যাত্রী নিরাপত্তাসহ নিজেদের স্বার্থ রক্ষায় তারা এসব যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। দাবি আদায় না হলে বিভাগজুড়ে এমনকি দেশজুড়ে ধর্মঘটেরও হুমকি দেন এ পরিবহন মালিক নেতা।

তবে পরিবহন মালিক শ্রমিক নেতাদের এমন দাবি অযৌক্তির দাবি করেন রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, মহাসড়কে ভাটভটি-ইজিবাইক চলাচল বন্ধে তারা অভিযান অব্যহত রেখেছেন। এ নিয়ে প্রায় প্রতি দিনই ভ্রাম্যমান আদালত অভিযান চালাচ্ছে। তবে কোথাও কোথায় সুযোগ বুঝে চালকরা এসব যান নিয়ে মহাসড়কে উঠে পড়ছেন।

তিনি আরো বলেন, সম্প্রতি পরিবহন মালিক-শ্রমিকন নেতারা চিঠি দিয়ে মহাসড়কে ভাটভটি-ইজিবাইক চলাচল বন্ধের দাবি জানিয়েছিলেন। কিন্তু প্রশাসনকে না জানিয়েই রোববার থেকে তারা ধর্মঘট ডেকেছেন। এনিয়ে তাদের সঙ্গে প্রশাসনের কোন আলোচনা হয়নি। যাত্রী সাধারণের স্বার্থে বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলেও জানান জেলা প্রশাসক।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রোববার থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘট

আপডেট টাইম : ০২:৫৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০১৫