অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

রাবিতে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

বাংলার খবর২৪.কমwpid-banglarkhabar24-banner.png.png, রাবি : ‘দেশের বিশ্ববিদ্যালয় গুলোকে নিজের অর্থে চলতে হবে’ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এমন বক্তব্যের কড়া সমালোনা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোট। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ^বিদ্যালয়ের টুকিটাকি চত্ব¡রে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
রাবি ছাত্রফেডারেশনের সভাপতি ফারুক ইমনের পরিচালনায় সামাবেশে বক্তারা বলেন, গত বুধবার রাবিতে কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক ও গুনিজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘শুধু সরকারি অর্থে শিক্ষা অর্জন করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করতে এখনও আমাদের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে। তাই দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে নিজের পায়ে দাঁড়াতে হবে।’
শিক্ষামন্ত্রীর এ বক্তব্য সরকারী বিশ^বিদ্যালয়গুলোকে বেসরকারি বিশ^বিদ্যালয়ের রূপান্তরের ঘৃণ্য চেষ্টা ছাড়া কিছুই নয়। আমরা শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে শিক্ষামন্ত্রীর এমন বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানাচ্ছি। এছাড়াও সমাবেশে বক্তারা সাম্প্রতিক সময়ে চট্রপ্রাম বিশ্ববিদ্যালয়ে মৌলবাদ জামায়াত-শিবিরের তান্ডবের তীব্র নিন্দা জানিয়ে বলেন,আবিলম্বে এদেশ থেকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে নতুবা তারা একের পর এক তান্ডব চালিয়ে যাবে।
সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রফ্রন্টের সভাপতি সোহরাব হোসেন, ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী, ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার, ছাত্রফেডারেশনের সাধারণ সম্পাদক জাইফ অয়ন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

রাবিতে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

আপডেট টাইম : ০১:০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪