পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

শেরপুরে করতোয়া নদী থেকে শিশুর লাশ উদ্ধার

বাংলার খবর২৪.কমlash_-sahos_11277, শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুরে নিখোঁজ হওয়ার মাত্র ৫ঘন্টার মাথায় জোবায়ের হোসেন (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে করতোয়া নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। শিশুটি পৌরশহরের উত্তর সাহাপাড়া এলাকার মাসুদ সেখের ছেলে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেরপুর পৌরসভার সংশ্লিষ্ট ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোবিন্দ বাগচী এ তথ্য নিশ্চিত করেন।
পারিবারিক সূত্র জানায়, বুধবার বেলা ৩টার দিকে উত্তর সাহাপাড়াস্থ কালিতলা সংলগ্ন করতোয়া নদীর পাশে কয়েকজন শিশু মিলে খেলা করছিল। সেখান থেকে একপর্যায়ে শিশু জোবায়ের হোসেন নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন তাঁকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করেও না পেয়ে শিশুটির সন্ধান চেয়ে শহর ও আশপাশের এলাকায় মাইক বের করে দেয়। এরই মধ্যে কালিতলা সংলগ্ন করতোয়া নদীতে একটি শিশুর লাশ ভেসে ওঠে। এখবর পেয়ে পরিবারের লোকজন সেখানে ছুটে যান এবং শিশু জোবায়েরের লাশ সনাক্ত করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

শেরপুরে করতোয়া নদী থেকে শিশুর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০১:১৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪