অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

পদত্যাগের ২৭ দিন পর স্বপদে সহ-উপাচার্য

ইবি : পদত্যাগের পর আবার স্বপদে ফিরেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ২৭ দিন পর আজ শনিবার ১০টা থেকে তিনি তাঁর নিজ কার্যালয়ে অফিস করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান। তিনি পদত্যাগপত্রটি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর করেছিলেন। সহ-উপাচার্য পদ থেকে পদত্যাগের সঙ্গে সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগ ইংরেজি বিভাগে যোগদান করেন। তবে ২৭ দিন পর আজ সকালে তিনি আবার সহ-উপাচার্য হিসেবে অফিস করেন।

পদত্যাগপত্র জমা দেয়ার পর তা প্রত্যাহারের জন্য অধ্যাপক শাহিনুর রহমান গত ২৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে একটি আবেদন করেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দাবি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন পদত্যাগপত্র প্রত্যাহারের আবেদনের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাঁর পদত্যাগপত্র এবং তা প্রত্যাহারের আবেদন- কোনটিই আমলে আসেনি।’

অধ্যাপক শাহিনুর রহমান এ বিষয়ে বলেন, ‘পদত্যাগপত্রটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করেনি এবং আমি স্বপদে বহাল আছি।’ তবে পদত্যাগপত্র প্রত্যাহারের আবেদন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘না, কোনো আবেদন করিনি।’

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

পদত্যাগের ২৭ দিন পর স্বপদে সহ-উপাচার্য

আপডেট টাইম : ০৫:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০১৬