পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস Logo আমি বেঁচে থাকতে রূপগঞ্জের মানুষকে উচ্ছেদ করার কোনো অপচেষ্টা সফল হতে দেব না।’: দিপু ভূইয়া

আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০% বরাদ্দের দাবি -বিএমজিটিএ’র

ডেস্ক : এমপিও ভুক্ত শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)।
আজ ১৫ মে শুক্রবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খা হল রুমে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয় ।
সংগঠনের মহাসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ মাদরাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: হারুন অর রশিদ।
এসময়ে তিনি বলেন ,গত২০২৫–২৬ অর্থবছরে শিক্ষা খাতে মোট বরাদ্দ দেয়া হয়েছিল ৯৫,৬৪৪ কোটি টাকা, যা মোট জাতীয় বাজেটের ১২ দশমিক এক শতাংশ। এছাড়া ২০২৪–২৫ অর্থ বছরের বরাদ্দ ৯৪, ৭১০ কোটি টাকার তুলনায় মাত্র ৯৩৪ কোটি টাকা বেশি।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষা খাতে জাতীয় বাজেটের ১৫-২০% বা জিডিপির ৪-৬% বরাদ্দ দেওয়ার অঙ্গীকার থাকলেও বাংলাদেশের বরাদ্দ উভয় মানদণ্ডে অনেক কম। যার নেতিবাচক প্রভাব প্রান্তিক জনগোষ্ঠীর ওপর পড়ে। তা ছাড়া গত অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে উন্নয়নের জন্য সরকার ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা বরাদ্দ ছিল। যা ২০২৪-২৫ অর্থবছরের ৪৪ হাজার ১০৯ কোটি টাকার চেয়ে বেশি।
২০২৫-২৬ অর্থবছরে কারিগরি ও মাদরাসা শিক্ষা খাতে ১২ হাজার ৬৭৮ কোটি টাকা বরাদ্দ ছিল, যা ২০২৪-২৫ অর্থবছরের ১১ হাজার ৭৮৩ কোটি টাকার চেয়ে বেশি।
এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়ের বাজেট টাকার অঙ্কেও কমেছে। এ মন্ত্রণালয়ের জন্য ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল।
ইউনেস্কোর পরামর্শ হলো একটি দেশের শিক্ষাখাতে জিডিপি’র ৬ শতাংশ বরাদ্দ দেয়া। অথচ আমাদের দেশে এখন পর্যন্ত ২ শতাংশ বরাদ্দ রাখেনি কোন সরকার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আসন্ন ঈদুল আজহায় পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ৯ম পে-স্কেল প্রদান,সরকারি নিয়মে মেডিকেল ও বাড়ি ভাড়া প্রদান, অনুপাত প্রথা বাতিল করে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক,সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি প্রদান, মাদ্রাসা থেকে স্কুল -কলেজ এবং স্কুল থেকে মাদ্রাসায় বদলী প্রদান,স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিও ভুক্তকরণ, শিক্ষা কমিশন গঠন, মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, মাদরাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ প্রদান দাবি জানান।

এ সময়ে অরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাকুর, কামরুন্নাহার,
মোহাম্মদ আলী,আব্দুল হাই,ফজলুর রহমান, সুরুজ্জামান,
সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার অর্থ সম্পাদক আলাউদ্দিন, রেজাউল হক মন্ডল,রফিকুল ইসলাম, আরমান শাহজাদা, রিপন খন্দকার, সালেহ উদ্দিন, আসাদুজ্জামান, দেলোয়ার হোসেন প্রমূখ ।

Tag :
জনপ্রিয় সংবাদ

সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী

আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০% বরাদ্দের দাবি -বিএমজিটিএ’র

আপডেট টাইম : ০১:০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬