অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

হাতকড়া নিয়ে পালালো আসামি, ৩ কনস্টেবল বরখাস্ত

বাংলার খবর২৪.কমindex_51246, রাজশাহী : রাজশাহীর চারঘাটে মাদক মামলার এজাহারভুক্ত এক আসামি পুলিশ পাহরায় আদালতে যাওয়ার পথে হাতকড়া নিয়ে পালিয়েছে। এতে দায়িত্বে অবহেলার দায়ে তিন পুলিশ কনস্টেবলকে সাময়িক বরাখাস্ত করা হয়েছে।

শুক্রবার বিকেলে পুঠিয়া উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর এলাকায় চলন্ত বাস থেকে হাতকড়া নিয়ে পালিয়ে যান আসামি রবিউল ইসলাম (৩২)। তিনি চারঘাট উপজেলার হলিদাগাছী হাটপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে।

এরপরই দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ কনস্টেবল মনির হোসেন, বজলুর রহমান ও এনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মুর্ত্তজা।

জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতোমধ্যে তিন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত এবং তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে বলে জানান এসপি।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মুর্ত্তজা জানান, মাদক মামলার এজাহারভুক্ত তিন আসামিকে পুলিশি পাহারায় বাসে করে শুক্রবার আদালতে নেওয়া হচ্ছিলো। বাসটি পুঠিয়ার বানেশ্বর বাজারে পৌঁছলে আসামি রবিউল ইসলাম বমি করবে বলে পুলিশকে জানান।

এ সময় সুযোগ করে দেওয়া হলে রবিউল বমি করার অজুহাতে চলন্ত বাসের জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে বাসটি থামিয়ে পুলিশও আসামি রবিউলের পিছু নেয়। কিন্তু কিছুদূর ধাওয়া করার পরও তাকে আর গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

তিনি আরো জানান, রবিউল ২০১৩ সালের মাদক সংক্রান্ত একটি মামলার পলাতক আসামি। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চারঘাট থানা পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

হাতকড়া নিয়ে পালালো আসামি, ৩ কনস্টেবল বরখাস্ত

আপডেট টাইম : ০২:১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৪