অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

ঢাকাবাসীকে যানজটে ফেলে দিল্লিতে নিজেই পড়েন যানজটে কেরি

ডেস্ক : যার সফরের সময় ঢাকাবাসীকে যানজটের ধকল পোহাতে হয়েছে, সেই জন কেরি নয়া দিল্লিতে নেমে নিজেই পড়েন যানজটে।

সোমবার ঢাকা সফরের পর বিকালে রওনা হয়ে সন্ধ্যায় ভারতের রাজধানীতে পৌঁছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।

ওই সময় নয়া দিল্লিতে বৃষ্টি হচ্ছিল এবং কেরির গাড়ি বহর বিমানবন্দর থেকে বের হওয়ার পরপরই যানজটে পড়ে বলে ভারতের সংবাদ মাধ্যম জানায়।

এদিন সকাল থেকে দিল্লিতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং বিভিন্ন সড়কে পানি জমে চলাচল ব্যাহত হয়।

দিল্লির ট্রাফিক পুলিশের কমিশনার সন্দ্বীপ গোয়েল ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “৫০টি স্থানে সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বিপত্তিতে পড়ার ঘটনা নিয়ে লেখেন- ‘নয়া দিল্লিতে স্বাগতম কেরি, তবে সরি যানজটের জন্য’।
সোমবার সকালে ঢাকায় নেমে আট ঘণ্টার ব্যস্ত সফর শেষে নয়া দিল্লিতে রওনা হন কেরি।

ঢাকায় তার চলাচলের সময় বিভিন্ন সড়কে যান চলাচল কয়েকবার বন্ধ রাখায় দিনভর যানজটের দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।

যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত ও বাণিজ্য সংলাপে যোগ দিতে নয়া দিল্লিতে এখন কেরি। ঢাকায় প্রথম হলেও নয়া দিল্লিতে এটি তার পঞ্চম সফর।
এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন কেরি।

Tag :
জনপ্রিয় সংবাদ

১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ

ঢাকাবাসীকে যানজটে ফেলে দিল্লিতে নিজেই পড়েন যানজটে কেরি

আপডেট টাইম : ০৪:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬