অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

সাংবাদিকতায় পেশাদারিত্ব সমুন্নত রাখার তাগিদ

মানবিক সংকটকালে তথ্য প্রদানের মাধ্যমে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, এ ধরনের সংকটের সময়গুলোতে গণমাধ্যমকে অবশ্যই নেতিবাচক সাংবাদিকতা থেকে নিবৃত্ত থাকতে হবে। তাদের কর্তব্য ও দায়িত্ব পালনে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে।

শুক্রবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এশিয়া মিডিয়া কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের দেয়া সময় মতো তথ্য ও যোগাযোগ মানুষের জীবন রক্ষায় সাহায্য করে। এর মাধ্যমে দুর্যোগে আক্রান্ত জনগণের কাছে মানবিক সংস্থাগুলো সহায়তা পৌঁছে দিতে পারে।
তিনি আরো বলেন, জরুরি পরিস্থিতিতে সংবাদ সরবরাহ করা সাধারণ রিপোর্টিংয়ের মতো নয়। কারণ সংকটকালে পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে। যা গণমাধ্যমকর্মীদের জন্য সুনির্দিষ্ট চ্যালেঞ্জ নিয়ে আসে। তখন পরিকল্পনা ও চিন্তার সময় কম থাকে।
বাংলাদেশের কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাব ও আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

Tag :
জনপ্রিয় সংবাদ

১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ

সাংবাদিকতায় পেশাদারিত্ব সমুন্নত রাখার তাগিদ

আপডেট টাইম : ০৪:৩৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০১৬