পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বরগুনায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

বাংলার খবর২৪.কমindex_51421, বরগুনা : বরগুনার আমতলী-তালতলী সড়কের আলিশ্বার মোড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পিয়ারা (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের দাসের হাওলা গ্রামের বাসিন্দা।

রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, আমতলীর আরপাঙ্গাশিয়া গ্রামে বোনের বাড়ি থেকে পিয়ারা মোটরসাইকেল যোগে কলাপাড়া যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে আমতলী হাসপাতালে ভর্তি করলে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

পিয়ারার ভাই আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, তার স্বামী স্বপন হাওলাদার দ্বিতীয় বিয়ে করায় মানসিক ভারসাম্য হারিয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেন।

আমতলী থানার ওসি রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বরগুনায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

আপডেট টাইম : ১১:৩১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৪