অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ওয়ার্কার্স পার্টির কর্মী খুন

বাংলার খবর২৪.কম hotta2: রাজশাহী মহানগরীর পূর্ব ডাঁসমারী এলাকায় মোহাম্মদ আলী নামে ওয়ার্কার্স পার্টির এক কর্মী খুন হয়েছেন।

মতিহার থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে তার দুই বন্ধু জিয়া ও রফিককে আটক করা হয়েছে।

নিহত মোহাম্মদ আলী নগরীর ডাঁসমারী মধ্যপাড়া এলাকার আতাহার আলীর ছেলে। তিনি ওয়ার্কার্স পার্টির শ্রমিক সংগঠন শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সদস্য ছিলেন।

বুধবার রাত ১২টার দিকে দুর্বৃত্তরা মোহাম্মদ আলীকে পিটিয়ে হাত-পা ভেঙে একটি ড্রেনে ফেলে রেখে যায়।

নগর ওয়ার্কার্স পার্টি এই হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বুধবার রাতে মোহাম্মদ আলী তার বন্ধু জিয়ার সঙ্গে সাহেববাজারের দলীয় কার্যালয় থেকে বের হন। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। গভীর রাতে এলাকার একটি ড্রেন থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানে মোহাম্মদ আলী মারা যান।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এটিকে জামায়াত-শিবিরের ‘গুপ্ত হত্যা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘স্বাধীনতার পক্ষের শক্তিকে নির্মূল করতে জামায়াত-শিবির এ ধরনের হত্যা চালাচ্ছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ওয়ার্কার্স পার্টির কর্মী খুন

আপডেট টাইম : ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০১৪