অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী শুরু রবিবার

পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে রবিবার (২০ নভেম্বর)। এবার মোট পরীক্ষার্থী ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন।
গত বছর পরীক্ষার্থী ছিল ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন। গত বছরের তুলনায় এবার দুটি পরীক্ষায় পরীক্ষার্থী ২৪ হাজার ২২৬ জন কম।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, এ বছর প্রাথমিক সমাপনীতে ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন ও ইবতেদায়ি সমাপনীতে ২ লাখ ৯৯ হাজার ৭১৫ জন ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে।
প্রথমদিন প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে। রবিবার সকাল সাড়ে ১০টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান রাজধানীর অগ্রণী স্কুল এন্ড কলেজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন।
প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বেশি রাখা হয়েছে। পরীক্ষা শেষ হবে ২৭ নভেম্বর।
পরীক্ষা উপলক্ষে গত বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানান, দুটি পরীক্ষায় এবার ছাত্রের চেয়ে ছাত্রী ২ লাখ ৩৮ হাজার ৫০৯ জন বেশি। প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থীদের মধ্যে ১৩ লাখ ৪৬ হাজার ৩২ জন ছাত্র ও ১৫ লাখ ৮৪ হাজার ৫৪১ জন ছাত্রী। ইবতেদায়ি সমাপনীতে ছাত্র এক লাখ ৫৭ হাজার ৩১৯ ও ছাত্রী এক লাখ ৪২ হাজার ৩৯৬ জন।
প্রাথমিক সমাপনীতে ২ হাজার ৮৫৭ ও ইবতেদায়িতে ৯০ জন বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) পরীক্ষার্থী অংশ নেবে।
সারাদেশে সাত হাজার ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে দেশের বাইরে ১১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।
২০০৯ সালে প্রথম প্রাথমিক সমাপনী শুরু হয়। ইবতেদায়ি সমাপনী শুরু হয় আরো এক বছর পর। সেই অনুযায়ী অষ্টমবারের মতো প্রাথমিক সমাপনী ও সপ্তমবারের মতো ইবতেদায়ি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
নিয়ন্ত্রণ কক্ষ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খেলা হয়েছে। মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ৯৫১৫৯৭৭ এবং অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ৫৫০৭৪৯৩৯, ০১৯৭৯০৮৮৭১৯ ও ০১৭১২৪১৩১০০। ই-মেইল-ddestabdpe@gmail.com। নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরীক্ষা সংক্রান্ত সব তথ্য জানা যাবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি
প্রাথমিক সমাপনীতে ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৪ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৭ নভেম্বর গণিত পরীক্ষা হবে।
ইবতেদায়ি সমাপনীতে ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২৩ নভেম্বর আরবি, ২৪ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্, ২৭ নভেম্বর গণিত বিষয়ে পরীক্ষা হবে।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী শুরু রবিবার

আপডেট টাইম : ০২:০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬