পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সাংবাদিকের উপর বিএনপি নেতারা হামলা, হত্যার হুমকি Logo হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার,কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার Logo পরীক্ষা ছাড়াই ভোলা বিআরটিএতে ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স Logo পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

লংমার্চ করে নির্যাতিতদের পাশে দাড়াবে বাংলাদেশ

জাতীয় তাফসীর পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, মায়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ এবং নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশের মুসলমানরা মায়ানমার মায়ানমার অভিমুখে লংমার্চ করে মুসলমান রক্ষায় এগিয়ে যাবে। তিনি বলেন, নিরীহ, নিরাপরাধ শিশু, নারী ও পুরুষদেরকে ইতিহাসের সবচেয়ে জঘন্যভাবে হত্যা ও নির্যাতন করে বিশ্বের মুসলমানদের কলিজ্বায় প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে।

তিনি বলেন, মায়ানমারের আরাকান ও রাখাইন রাজ্যে নির্বিচারে মুসলিম নারী শিশু ধর্ষন, হত্যা বিশ্ববিবেককে তাড়িত করলে বৌদ্ধ বর্মী জান্তাদের হৃদয় স্পর্শ করেনি। তিনি বলেন, মায়ানমারে মুসলমানদেরকে হত্যা ও বহু লোককে আহত এবং শত শত ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়ে বসতবাড়ি থেকে বিতাড়িত করে মুসলমানদের হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। মায়ানমারে নির্বিচারে মুসলিম গণহত্যা বন্ধে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থার কোন কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না যা কোনভাবেই মেনে নেয়া যায় না।

আজ শুক্রবার বাদ জুমআ মায়ানমারে নির্বিচারে মুসলিম হত্যা, নারী ও শিশু ধর্ষন এবং অমানবিক নির্যাতনের প্রতিবাদে জাতীয় তাফসীর পরিষদের এক সভায় তিনি সভাপতির বক্তব্যে একথা বলেন। রাজধানীর রায়েরবাগ মদীনা মসজিদের সন্নিকটে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল মাওলানা মুফতি বাকি বিল্লাহ, মুফতি ওমর ফারুক পাহাড়পুরি, মাওলানা নাযির আহমদ শিবলী প্রমুখ।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, তামাম পৃথিবীর মুসলমানরা একই দেহের ন্যায়। শরীরের এক জায়গায় ব্যথা পেলে যেমন শরীরের পুরো জায়গার ব্যথা অনুভব হয়, তেমনি রোহিঙ্গা মুসলমানদের আগাতও আমাদের শরীরে আঘাতের মতো। রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশের মুসলমানরা লংমার্চ করে মায়ানমার গিয়ে মুসলমানদের পক্ষে কাজ করবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সাংবাদিকের উপর বিএনপি নেতারা হামলা, হত্যার হুমকি

লংমার্চ করে নির্যাতিতদের পাশে দাড়াবে বাংলাদেশ

আপডেট টাইম : ০৩:৫১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬