অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

যুবদলের উদ্যোগে বাঁশের ভাসমান সেতু নির্মাণে দু’পারের ১০ হাজার মানুষের ভোগান্তির অবসান

নিজস্ব প্রতিবেদক –

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সতি নদীর ওপর স্বেচ্ছাশ্রমে নির্মিত হয়েছে ৮০ মিটার দীর্ঘ বাঁশের ভাসমান সেতু। দীর্ঘদিন ধরে নদী পারাপারের ঝুঁকি ও দুর্ভোগে থাকা দুই পাড়ের অন্তত ১০ হাজার মানুষের জন্য এ সেতু এখন স্বস্তির নতুন পথ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাজপুর ইউনিয়নের সীরা মধুরাম এলাকার মানুষের বহুদিনের দাবি ছিল এই নদীর ওপর একটি সেতু নির্মাণের। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের আশ্বাস মিললেও স্থায়ী সেতু নির্মাণ বাস্তবায়িত হয়নি। ফলে নদী পারাপারের জন্য প্রতিদিনই ঝুঁকি নিতে হতো পথচারী, শিক্ষার্থী ও কৃষকদের।

অবশেষে স্থানীয়দের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে ভাসমান সেতুটি নির্মাণ করে লালমনিরহাট জেলা যুবদল। জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ ও সদস্য সচিব মো. হাসান আলির নেতৃত্বে নির্মিত এই সেতুকে মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের দাবি এটি শুধু হেঁটে চলার পথ নয়, বরং দুই পাড়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার প্রতীক।

শুক্রবার বিকেলে সেতুটি উদ্বোধন করেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট সদর- ৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আশাদুল হাবিব দুলু। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিগত সরকারের সমালোচনা করে এ স্থানে স্থায়ী সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন।

স্বেচ্ছাশ্রমে নির্মিত এই ভাসমান সেতু স্থানীয়দের যোগাযোগব্যবস্থায় এনে দিয়েছে স্বস্তির। তবে এলাকাবাসীর দাবি— দীর্ঘস্থায়ী সমাধানের জন্য এ স্থানে স্থায়ী সেতু নির্মাণ জরুরি।

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

যুবদলের উদ্যোগে বাঁশের ভাসমান সেতু নির্মাণে দু’পারের ১০ হাজার মানুষের ভোগান্তির অবসান

আপডেট টাইম : ০৩:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫