পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চাঁদা না দেয়ায় ফুটপাত উচ্ছেদ করলো ছাত্রলীগ

বাংলার খবর২৪.কম : রাজধানীর গুলশানের উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাঁচাবাজার ও সুপার মার্কেটের সামনের ফুটপাতের শতাধিক দোকান উচ্ছেদ করেছে ছাত্রলীগ।

সোমবার বিকেল চারটার দিকে দোকানগুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, ফুটপাতের নিয়ন্ত্রণ নেওয়া ও চাঁদা না দেয়ায় তারা এই দোকানগুলো উচ্ছেদ করেছে।

একজন ব্যবসায়ী শীর্ষ নিউজকে অভিযোগ করে বলেন, গুলশান থানা শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ ও জাকিরের নেতৃত্বে ফুটপাতের শতাধিক দোকান বন্ধ করে দেওয়া হয়। এ সময় দোকান বন্ধ করতে দেরি হলে তারা বেশ কিছু দোকানে ভাঙচুর চালায়।

তিনি আরো জানান, এর আগে সকালে একবার কয়েকজন ছাত্রলীগকর্মীরা দোকান বন্ধ করার নির্দেশ দেয়।

তবে ব্যবসায়ীদের এ অভিযোগ অস্বীকার করেছেন গুলশান থানা ছাত্রলীগের সভাপতি এসএম সাঈদুল ইসলাম সোহাগ। তিনি জানান, চাঁদার জন্য দোকানগুলো বন্ধ করা হয়নি। ফুটপাত পরিষ্কার করতেই এগুলো বন্ধ করা হয়েছে।

তিনি আরো জানান, ছাত্রলীগের নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ আসায় এগুলো বন্ধ করতে বলা হয়েছে।

এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ফুটপাতে পুলিশও দোকান বসতে দেয় না। ফুটপাতে দোকান বসলে পথচারীদের হাটতে সমস্যা হয়। তবে পুলিশ ছাড়া অন্য কেউ দোকান উচ্ছেদ করছে কিনা, তা আমার জানা নেই। এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়েও আসেনি।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চাঁদা না দেয়ায় ফুটপাত উচ্ছেদ করলো ছাত্রলীগ

আপডেট টাইম : ০২:২৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪