অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মৃত দেখিয়ে মামলার ৫ দিন পর মারা গেলেন সেই মা

মাকে হাসপাতালে ভর্তি রেখে হত্যা মামলা দায়ের করার ৫ দিন পর অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মমতাজ বেগম (৫০) মারা গেছেন।

বুধবার সকালে মারা যান তিনি। এর আগে প্রতিপক্ষকে ঘায়েল করতে জীবিত মাকে হাসপাতালের বেডে রেখে থানায় মামলা করেন নিহতের ছেলে। দ্বিতীয় বার মৃত্যুর খবর শুনে অনেকে বিশ্বাস করতে পারেনি।

এ খবরে সারা নরসিংদীতে তোলপাড় শুরু হয়। বিকেলে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এ চাঞ্চল্যকর মৃত্যর ঘটনা। নরসিংদীর কৌতুহলী মানুষ ঘটনার সত্য জানার জন্য সন্ধ্যায় মরদেহ দেখতে দক্ষিণ শিলমান্দী গ্রামে মামতাজ বেগমের বাড়িতে ভিড় জমায়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শিলমান্দী গ্রামের জাকির হোসেন ও ওমর ফারুক গংদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৯ ডিসেম্বর সংঘটিত সংঘর্ষে মমতাজ বেগম (৫০) আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

হাসপাতালে জীবিত মাকে রেখে প্রতিপক্ষকে ঘায়েল করতে মমতাজ বেগমের ছেলে ওমর ফারুক স্থানীয় দালাল ছানাহ উল্লাহর মাধ্যমে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলাটি তদন্তের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের ছেলে ওমর ফারুক কান্না জড়িত কণ্ঠে বলেন, অবশেষে আমার মা মারা গেছেন। কথিত দালাল ছানাউল্লাহ জানান, মৃত্যুর খবর সঠিক।

এ ব্যাপারে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত চলছে। যেহেতু মৃত্যুর ঘটনা সঠিক সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে মামলা নেয়া হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মৃত দেখিয়ে মামলার ৫ দিন পর মারা গেলেন সেই মা

আপডেট টাইম : ০৪:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬