পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

তালেবানের হুমকিতে দেশ ছাড়তে চান ‘আইকন’ পাইলট নিলুফার

ডেস্ক: প্রথম আফগান মহিলা পাইলট হিসেবে দেশের বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন নিলুফার রহমানি৷ কিন্তু এই ‘আইকন’ যুদ্ধ বিমান চালক আর আফগানিস্তানের হয়ে লড়াই করতে ইচ্ছুক নন৷ এখন তার পছন্দ আমেরিকা৷

নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নিলুফার জানালেন, “তালেবানদের হুমকিতেই দেশে থাকতে চাই না৷ সেই সঙ্গে আফগানিস্তানের পতাকার নিচে আর লড়াইও করতে চাই না৷ কারণ দেশে কিছুই বদলায়নি৷ পরিস্থিতি আগের থেকে আরও খারাপ হয়েছে। ” তার এমন মন্তব্যের পরই শোরগোল পড়ে গিয়েছে৷ ৷ সাক্ষাৎকারে বলেছেন নীলোফার৷

বর্তমানে উচ্চ প্রশিক্ষণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে রয়েছেন নিলুফার৷ সেখানে মার্কিন পুরুষ ও নারী বিমান সৈনিকদের সঙ্গে পাল্লা দিয়ে প্রশিক্ষণ নিয়েছেন৷ সাফল্যের সঙ্গে ১৫ মাসের ট্রেনিংও শেষ করেছেন তিনি৷ এরপর তার সামনে ছিল আফগানিস্তানে ফিরে আরও শক্ত লড়াই করার সুযোগ৷ কিন্তু তার আগেই মত বদলে ফেলেছেন তিনি৷

সর্বপ্রথম আফগান বিমান ঘাঁটিতেই বিশেষ কপ্টার ও বিমানের ককপিটে দেখা গিয়েছিল নিলুফার রহমানিকে৷ সেখানে মার্কিন যুদ্ধ বিমান চালকদের সঙ্গেই তিনি লড়াইয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন৷ ২০১২ সালে আফগান এয়ারফোর্সের সেকেন্ড লেফট্যানেন্ট হন তিনি৷ তৈরি হয়েছিল নজির৷ আফগানিস্তানে তিনি হয়ে উঠে ছিলেন এক আইকন লেডি৷ দেশের প্রথম নারী যুদ্ধ বিমান চালক হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন৷

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

তালেবানের হুমকিতে দেশ ছাড়তে চান ‘আইকন’ পাইলট নিলুফার

আপডেট টাইম : ০৪:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬