পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

রাজশাহী:
রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় আনিসুর রহমান (৬০) নামে এক গরু ব্যবসায়ী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন ব্যাটারিচালিত অটো রিকশার চালক এবং দুই যাত্রী।

রোববার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজপাড়া থানার লিলি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

আনিসুর চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুর এলাকার মৃত ইমাজ উদ্দিনের ছেলে। আহত ব্যক্তিরা হলেন একই এলাকার নাইমুলের ছেলে সোহেল (৩৫), আলতাফ আলীর ছেলে তৈয়মুর (৪৫) ও অটো রিকশার চালক ঠাকুরমারা এলাকার আবু সাঈদ (১৭)।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ আমান জানান, রাতে সিটি বাইপাস পশুরহাট থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুরে যাচ্ছিলেন গরু ব্যবসায়ী আনিসুর রহমান, সোহেল, ও তৈয়মুর। তারা কাশিয়াডাঙ্গার মোড়ে পৌঁছালে একটি মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। অটোরিকশাটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে চালক এবং যাত্রীরা আহত হন। ত‍াদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আনিসুরকে মৃত ঘোষণা করেন।

বাকিরা হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন, বলেন আমান উল্লাহ আমান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

আপডেট টাইম : ০৫:০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭