পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজশাহীতে জামায়াত-পুলিশ সংঘর্ষ

বাংলার খবর২৪.কম : 500x350_84b3f5c76901f55caf67111dab3ddff9_Jamaat-e-Islamiরাজশাহী শহরে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচ শিবিরকর্মীকে।

বোয়ালিয়া মডেল থানার ওসি আব্দুস সোবহান জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর রাজারহাতা লোকনাথ স্কুলের সামনে এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় আহত দুই কনস্টেবলের নাম তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, আটক পাঁচজন শিবিরকর্মী বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

তিনি জানান, সকালে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে নগরীর সোনাদিঘী মনিচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

মিছিল নিয়ে তারা রাজারহাতা লোকনাথ স্কুলের সামনে এসে সমাবেশ করে। এ সময় সেখানে পুলিশের একটি দল উপস্থিত হলে জামায়াত শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা শর্টগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ কর্মকর্তা সোবহান জানান, সংঘর্ষে ইটের আঘাতে দুই কনস্টেবল আহত হন। এরপর ঘটনাস্থল থেকে পাঁচ শিবির কর্মীকে আটক করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজশাহীতে জামায়াত-পুলিশ সংঘর্ষ

আপডেট টাইম : ০২:২২:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০১৪