পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বিয়ের তিনদিনের মাথায় করোনায় আক্রান্ত নববধু।

ডেস্কঃ বিয়ের মাত্র তিনদিনের মাথায় করোনাভাইরাস ধরা পড়েছে এক নববধূর শরীরে। বারবার তার জ্বর আসছিল, সঙ্গে সর্দি-কাশিও ছিল। এর পরপরই শ্বশুরবাড়িতে তার সংস্পর্শে আসা অন্তত ৩২ জনকে পাঠানো হয় কোয়ারেন্টিনে।
ভারতের মধ্যপ্রদেশে এ ঘটনাটি ঘটে। দেশটির ইংরেজি দৈনিক ডেকান ক্রনিকেল এক প্রতিবেদনে জানিয়েছে, পঁচিশ বছরের ওই তরুণী ভোপালের জাটখেড়ির বাসিন্দা। বেশ কিছুদিন থেকেই অসুস্থবোধ করছিলেন তিনি। বারবার জ্বর আসছিল, সঙ্গে সর্দি-কাশিও ছিল। এরপরও তিনি চিকিৎসকের কাছে যাননি। অ্যান্টিভাইরাল ওষুধ খেয়ে কাজ চালাচ্ছিলেন। এভাবে বিয়েও করেন তিনি।
এদিকে বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে অসুস্থতা বাড়তে থাকায় নববধূর নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। গত বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর্মীরা ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যান। এছাড়া, তার সংস্পর্শে আসা ৩২ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।
ভারতের অন্যান্য রাজ্যের মতো মধ্যপ্রদেশেও বাড়ছে করোনা আক্রান্তের হার। ইতোমধ্যেই সেখানে মৃতের সংখ্যা আড়াইশ পেরিয়েছে। তা সত্ত্বেও লকডাউন শিথিল হওয়ার পর থেকে গত ১৫ দিনে রাজ্যটিতে কমপক্ষে ১০০টি বিয়ের অনুষ্ঠান হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বিয়ের তিনদিনের মাথায় করোনায় আক্রান্ত নববধু।

আপডেট টাইম : ০৩:৩৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০