পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গাইবান্ধায় ম্যাজিক গাড়ির চাপায় ২ মহিলা নিহত

বাংলার খবর২৪.কমindex_53979, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি ম্যাজিক গাড়ির চাপায় দুই মহিলা নিহত এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধোপাডাঙ্গা গ্রামের ফরিদ উদ্দিনের স্ত্রী নাজমা বেগম(২৮) ও একই গ্রামের হাবিল মিয়ার স্ত্রী আজেনা বেগম (৩০)। তারা সম্পর্কে চাচাতো বোন হয়।

এ ঘটনায় রোজিনা বেগম (২২) নামের অপর এক মহিলা আহত হন। তিনি একই গ্রামের জহর উদ্দিনের স্ত্রী।

ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এটিএম মাহাবুব আলম জানান, বৃহস্পতিবার সকালে নাজমা বেগম, আজেনা বেগম ও রোজিনা বেগম গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার পাশে বসেছিলেন।

এ সময় গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জ গামী ম্যাজিক পরিবহনের একটি যাত্রীবাহি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসে থাকা ওই তিন মহিলাকে চাঁপা দিলে এতে ঘটনাস্থলে নাজমা বেগম ও আজেনা বেগম নিহত হন।

আহত অপর মহিলা রোজিনা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা গাড়িটি আটকের পর এতে অগ্নিসংযোগ করে এবং গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনাস্থল থেকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং জনগন সড়কের অবরোধ তুলে নেয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গাইবান্ধায় ম্যাজিক গাড়ির চাপায় ২ মহিলা নিহত

আপডেট টাইম : ১০:০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০১৪