অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ

ভোলায় ৪৪০ কেজি ইলিশসহ ৩ কোটি টাকার জাল জব্দ

বাংলার খবর২৪.কমindex_54270, চরফ্যাশন : ভোলার মেঘনায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ৪৪০ কেজি ইলিশসহ তিন কোটি টাকার পাঁচ লাখ ৭৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে রাত ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড ভোলা (দক্ষিণ) জোনের অপারেশন অফিসার লে. রফিকুল ইসলাম জানান, শনিবার দুপুর ১২টার দিকে কোস্টগার্ড ভোলা (দক্ষিণ) জোনের একটি টিম মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। অভিযানকালে কোস্টগার্ডের ওই টিমের সদস্যরা রাত ১টা পর্যন্ত মেঘনার মেদুয়া, ভোলার খাল ও তুলাতুলি পয়েন্ট থেকে একটি ট্রলারসহ পাঁচ লাখ ৭৫ হাজার মিটার অবৈধ জাল ও ৪৪০ কেজি মা ইলিশ জব্দ করে। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা, মাদরাসা ও অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

এছাড়া ১১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে গঠিত টিম ভোলার চরফ্যাশনের খেজুর গাছিয়া, ঢালচর থেকে ১৭ জেলে, ভোলা সদর, মনপুরা ও দৌলতখান থেকে ১৩ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল জরিমানা করা হয়।

উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুমে ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এসময় মাছ ধরা, জাল ফেলা, মজুদ, বিক্রি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করে মৎস্য বিভাগ।

Tag :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি

ভোলায় ৪৪০ কেজি ইলিশসহ ৩ কোটি টাকার জাল জব্দ

আপডেট টাইম : ১২:৫১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০১৪