অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের। Logo বিএনপির ইশতেহার: কৃষক কার্ড-ঋণ মওকুফ-নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি Logo আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার Logo ঢাকা ১৭ আসনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Logo বাংলাদেশকে কাঁধে নিয়ে আগামী ১৩ তারিখ নতুন সূর্য উঠবে – ডা. শফিকুর রহমান Logo এ নির্বাচন বেইমানদের ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: ডা. শফিকুর রহমান Logo পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে ধরে পুলিশে দিল বিএসএফ, নির্যাতনের অভিযোগ Logo বাউফলে রাতে মাইকিং ও শোডাউন: হাতপাখার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন Logo ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ!

ভোলায় ৪৪০ কেজি ইলিশসহ ৩ কোটি টাকার জাল জব্দ

বাংলার খবর২৪.কমindex_54270, চরফ্যাশন : ভোলার মেঘনায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ৪৪০ কেজি ইলিশসহ তিন কোটি টাকার পাঁচ লাখ ৭৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে রাত ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড ভোলা (দক্ষিণ) জোনের অপারেশন অফিসার লে. রফিকুল ইসলাম জানান, শনিবার দুপুর ১২টার দিকে কোস্টগার্ড ভোলা (দক্ষিণ) জোনের একটি টিম মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। অভিযানকালে কোস্টগার্ডের ওই টিমের সদস্যরা রাত ১টা পর্যন্ত মেঘনার মেদুয়া, ভোলার খাল ও তুলাতুলি পয়েন্ট থেকে একটি ট্রলারসহ পাঁচ লাখ ৭৫ হাজার মিটার অবৈধ জাল ও ৪৪০ কেজি মা ইলিশ জব্দ করে। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা, মাদরাসা ও অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

এছাড়া ১১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে গঠিত টিম ভোলার চরফ্যাশনের খেজুর গাছিয়া, ঢালচর থেকে ১৭ জেলে, ভোলা সদর, মনপুরা ও দৌলতখান থেকে ১৩ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল জরিমানা করা হয়।

উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুমে ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এসময় মাছ ধরা, জাল ফেলা, মজুদ, বিক্রি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করে মৎস্য বিভাগ।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের।

ভোলায় ৪৪০ কেজি ইলিশসহ ৩ কোটি টাকার জাল জব্দ

আপডেট টাইম : ১২:৫১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০১৪