অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

রাজশাহীতে স্কুল ছাত্রী ধর্ষণের শিকার, গ্রেফতার ১

বাংলার খবর২৪.কম index_54779: রাজশাহী নগরীতে অপহরণের পর ধর্ষণের শিকার হয়েছে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রী। এ ঘটনায় জড়িত সন্দেহে আশিক আলী (১৯) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, অপহরণের প্রায় ১৩ ঘণ্টা পর শুক্রবার ভোরে নগরীর তালাইমারী ফুলতলা এলাকার একটি বাসা থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

আশিক নগরীর জামালপুর মহল্লার নূরুল ইসলামের ছেলে। তাদের স্থায়ী বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। তারা জামালপুর মহল্লায় ভাড়া বাসায় থাকতো।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবাহান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার থানায় মামলা দায়ের করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আশিক আলীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার বন্ধের দিন থাকায় মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়নি। শনিবার ডাক্তারি পরীক্ষার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হবে বলে জানান ওসি।

মামলার তদন্ত কর্মকর্তা ও বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী জানান, বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে জামালপুর ভদ্রা এলাকার নিজ বাড়ি থেকে রাস্তায় বের হলে ওই ছাত্রীকে মুখ চেপে একটি অটোরিকশায় তুলে নেয় আশিক। পরে তাকে নগরীর তালাইমারী ফুলতলা এলাকায় বন্ধু হৃদয়ের বাড়িতে নেয়। এরপর তাকে রাতভর ধর্ষণ করে আশিক।

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ওই ছাত্রীর বাবা বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ ওই ছাত্রীকে উদ্ধারে অভিযানে নামে। ভোর সোয়া পাঁচটার দিকে তালাইমারী ফুলতলা এলাকার ওই বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় আশিককে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার বন্ধু হৃদয় পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক ওই ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানান এস আই গোলাম রব্বানী।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

রাজশাহীতে স্কুল ছাত্রী ধর্ষণের শিকার, গ্রেফতার ১

আপডেট টাইম : ০১:৩৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০১৪