অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

লাইবেরিয়ায় ইবোলা থেকে নিরাপদেই আছে বাংলাদেশিরা

বাংলার খবর২৪.কম ebola_54787 : লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত বাংলাদেশিরা সকলেই নিরাপদে আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা।

এ বিষয়ে ঢাকায় বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে যে বাংলাদেশিরা বসবাস করছেন, তাদের মধ্যে ইবোলা সংক্রমণের কোন খবর তারা এখনো পাননি।

পশ্চিম আফ্রিকায় থাকা বাংলাদেশের নাগরিকদের ব্যাপারে সরকার সার্বক্ষণিক নজর রাখছে বলে জানান তিনি।

লাইবেরিয়ায় থাকা বাংলাদেশের সেনাদের মেডিক্যাল টিমের উপ-অধিনায়ক কর্নেল নাজমুল হুদা খান টেলিফোনে বলেন, ইবোলা ভাইরাসের কারণে তাদের মিশনের কাজ কিছুটা সীমিত করা হয়েছে।

মিশনে আমাদের কাজকর্ম স্বাভাবিক আছে। তবে, আমরা লাইবেরিয়ার সাধারণ মানুষের সঙ্গে সহায়তামূলক কিছু কর্মকা- চালাতাম। সেই কর্মসূচি এখন বন্ধ আছে এখন বন্ধ আছে বলে জানান তিনি।

কর্নেল খান আরো বলেন, এখানে প্রায় ৫০০ সৈন্য ও মিশনের অন্যান্য কর্মী আছেন। শান্তিরক্ষী ছাড়াও আরো শতাধিক বাংলাদেশি বেসামরিক নাগরিক লাইবেরিয়ায় বিভিন্ন সেক্টরে কাজ করছেন।

১১ বছর ধরে রাজধানী মনরোভিয়াতে একটি কোম্পানিতে কাজ করা বাংলাদেশের মারুফ হোসেন জানান, আমরা বাংলাদেশিরা সবাই ভালো আছি। ইবোলা দেখা দেবার পর কয়েকজন বাংলাদেশি কর্মস্থল থেকে ছুটি নিয়ে দেশে ফিরে গেছেন। তবে বাকিরা লাইবেরিয়াতেই আছেন, এবং তারা ইবোলা থেকে আত্মরক্ষার নিয়মকানুন মেনে চলছেন।

ইবোলা ভাইরাস থেকে রক্ষার জন্য নিরাপত্তামূলক যেসব ব্যবস্থা নেয়ার কথা বলা হচ্ছে, বাংলাদেশিরা তার সবই করার চেষ্টা করছে বলে জানান তিনি।

বাংলাদেশ সরকারও মনে করছে, পশ্চিম আফ্রিকার দেশগুলোতে থাকা বাংলাদেশিদের ফেরত আনার মতো পরিস্থিতি এখনও হয়নি।

প্রবাসীকল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “আমরা সরকার এবং সেনাবাহিনী সার্বক্ষণিক নজর রাখছি। ওই দেশগুলোতে বাংলাদেশে বেসামরিক কিছু নাগরিক আছে। আমরা এখনও বাংলাদেশের কোনো নাগরিকের ইবোলা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো খবর পাইনি।”

তবে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে থাকা বাংলাদেশের বেসামরিক নাগরিকদের সঠিক কোনো পরিসংখ্যান এখনো বাংলাদেশ সরকারের কাছে নেই।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

লাইবেরিয়ায় ইবোলা থেকে নিরাপদেই আছে বাংলাদেশিরা

আপডেট টাইম : ০১:৪৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০১৪