অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

গাইবান্ধা- ভরতখালী-সাঘাটা সড়কের বেহাল দশা

বাংলার খবর২৪.কম 500x350_8f7f1519635ccf3c2143cf5d51da89f7_NazrulPHOTO-01.Gaibandha: গাইবান্ধা-ভরতখালী-সাঘাটা সড়কটি দীর্ঘদিনেও সংস্কার না করায় সেটি যানবাহন চলাচলের অনুপযোগি পড়েছে। গাইবান্ধার সাঘাটার সাথে গাইবান্ধা জেলা সদরের যোগাযোগের একমাত্র এ পথটির বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি এবং সিলকোর্ট উঠে যাওয়ায় ওই পথে ঝুঁকি নিয়ে এখন চলাচল করছে যানবাহন।
সড়ক ও জনপথ বিভাগ সুত্রে জানা গেছে, ১৯৯২ সালের দিকে ৩২ কি.মি. দীর্ঘ গাইবান্ধা থেকে সাঘাটা উপজেলা সদর পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটির পাকা করণের কাজ সম্পন্ন হয়। এরপর সড়কটির আর কোন সংস্কার কাজে হাত দেয়া হয়নি। ফলে এর বিভিন্ন স্থানে ইতিমধ্যে ফাটল ধরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক এলাকা জুড়ে সড়কের সিলকোর্ট উঠে গেছে। ফলে সড়কটি এখন যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সাঘাটাবাসি বিভিন্ন সময়ে সড়ক ও জনপথ বিভাগকে তাদের আওতাধীন এ গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার কাজের জন্য আবেদন জানায়। সংস্কারের অভাবে ক্রমে ক্রমে সড়কটি জরাজীর্ণ অবস্থায় এসে দাঁড়িয়েছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম খানকে এব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ৫/৬ বছর ধরে সড়কটির কোন মেরামত কাজ করা হয়নি অর্থ বরাদ্দের অভাবে। বর্তমানে কচুয়া থেকে সাঘাটা সদর পর্যন্ত রাস্তাটি প্রায় সাড়ে ৫ কি.মি. অংশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে সোয়া কি.মি. অংশের খুবই খারাপ অবস্থা। এব্যাপারে জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য প্রকল্প প্রণয়ন করে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন মিললে সড়কটির সংস্কার কাজ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

গাইবান্ধা- ভরতখালী-সাঘাটা সড়কের বেহাল দশা

আপডেট টাইম : ০২:৪৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০১৪