অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

পুলিশি অ্যাকশনে বাইরের লোক : ওসি স্ট্যান্ড রিলিজ!

বাংলার খবর২৪.কমindex_55070 : রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবদুস সোবহানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) থেকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

সোমবার সকালে পুলিশ সদর দফতর থেকে এ আদেশ দেয়া হয়। দুপুরে আরএমপি কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এসএম আবদুস সোবহানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছিলো। তদন্তের পরিপ্রেক্ষিতে সদর দফতর তার বদলির এ আদেশ দিয়েছে।

তবে মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত শুক্রবার রাতে সপুরায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম এলাকায় হাউজি খেলা নিয়ে দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এক পাশে স্থানীয় যুবলীগ নেতা আরিফ ও তার লোকজন, অন্যপাশে হাউজি পরিচালনা গ্রুপ। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, পরে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের ভ্যান পৌঁছানো মাত্রই বুলেটপ্রুফ জ্যাকেট পরে হাতে লাঠি নিয়ে অন্য পুলিশ সদস্যদের সঙ্গে অ্যাকশনে নামে কিশোর আকাশ, শাকিল ও রাসেল। লাঠি চালানোর পর পরিস্থিতি শান্ত হলে তারা আবার ভ্যানে চড়ে থানায় ফিরে যায়।

পরে খোঁজ নিয়ে জানা যায়, বুলেটপ্রুফ জ্যাকেট পরা ওই তিন কিশোর পুলিশ সদস্য নয়। তারা বোয়ালিয়া থানায় চা-পানি আনার কাজ করে। অথচ থানার ওসি সোবহানের নির্দেশে আকাশ, শাকিল ও রাসেল মাঝে-মধ্যেই পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়। তারাই হুংকার দিয়ে সংঘর্ষকারীদের হটিয়ে দেয়।

সাধারণত পুলিশ সদস্যরা এ কাজটি করে থাকে। পরে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে সোমবার ওসির স্ট্যান্ড রিলিজের আদেশ আসে।

এদিকে, বর্তমান ওসির স্ট্যান্ড রিলিজের কাগজ আসার পর মহানগর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন খন্দকারকে বোয়ালিয়া থানার দায়িত্ব দেয়া হয়েছে বলে পুলিশের ওই সূত্রটি জানিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

পুলিশি অ্যাকশনে বাইরের লোক : ওসি স্ট্যান্ড রিলিজ!

আপডেট টাইম : ০৬:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০১৪