পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নাটোরে দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় রামেকের বিশেষ ব্যবস্থা

বাংলার খবর২৪.কমindex58_55094 : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই বাসের সংঘর্ষে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার রাতে রামেক হাসপাতালের পরিচালক একেএম নাসির উদ্দিন বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি আরো বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে হাসপাতালের জরুরি বিভাগে চার জন চিকিৎসক নিয়োজিত করা হয়েছে। চিকিৎসার্থে প্রয়োজনীয় ওষুধপত্রও হাসপাতাল থেকে দেয়া হচ্ছে। নিয়োজিত আছেন পর্যাপ্ত লোকবলও। হাসপাতালে আসার সঙ্গে সঙ্গেই প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ৮ নম্বর (নিউরোসার্জারি) ওয়ার্ডে পাঠানো হচ্ছে।

রাত ৮টা নাগাদ হাসপাতালে দুই নারীসহ ৯ জনকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে সাজেদুর রহমান (১৮), মোশারফ হোসেন (৩০), আবুল কালাম (২৬), সোনাবান (৪৯), ফারুক হোসেন (৩০), বাবুল আকতার (২৭), আনজু আরার (৪০) নাম পাওয়া গেছে।

আনজু ছাড়া বাকিদের গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরের বিভিন্ন গ্রামে। আনজু আরার গ্রামের বাড়ি পাবনার চাটমোহরে বলে জানা গেছে।

ঘটনায় আহত রেজাউল ইসলাম (৩৫) নামে ব্যক্তিকে রাজশাহী নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিশেষ মেডিকেল টিমের চিকিৎসক ডা. নাজমুল হাসান বলেন, আহতদের সর্বোচ্চ সেবা দেয়া হচ্ছে। এক্ষেত্রে হাসপাতালে প্রবেশের সময় কোনো টিকিট কিংবা ভর্তির ঝামেলা পোহাতে হচ্ছে না আহতদের।

দুর্ঘটনার খবর পাওয়ার পর বিকেলে রামেকে ছুটে আসেন রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার।

এর আগে দুপুরে নাটোরের যাত্রীবাহী দুইবাসের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও প্রশাসন ২৯ জনের নিহত খবর নিশ্চিত করেছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নাটোরে দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় রামেকের বিশেষ ব্যবস্থা

আপডেট টাইম : ০৬:৪৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০১৪