অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

নওগাঁয় মাদক মামলায় দুজনের মৃত্যুদণ্ডএকই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা

( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁয় মাদক মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গড়াইপাড়া গোরস্থান ঈদগাহ এলাকার মোস্তাজ আলী মন্টুর ছেলে লিটন মিয়া ও চরবাগডাঙ্গা এলাকার আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী। মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায় গত ২০২৩ সালের ১৮ আগস্ট রাতে গোপন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সদস্যরা নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের সরাইডাঙ্গা গ্রামের ছাতলতলা ব্রিজের ওপর একটি ট্রাক্টরের পেছনে থেকে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এসময় ট্রাক্টর চালক লিটন মিয়া ও ইউসুফ আলীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় আজ ১২ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে লিটন মিয়া ও ইউসুফ আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক জানান এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক কারবারিদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছানো হয়েছে। যাতে কারবারি ও যুবসমাজ মাদক থেকে নিজেদের বিরত রাখে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা হয়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী কৌশিক কুমার দাস জানান এ রায়ের মাধ্যমে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। এজন্য আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো এবং আমরা আশা করি ন্যায়বিচার পাবো।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

নওগাঁয় মাদক মামলায় দুজনের মৃত্যুদণ্ডএকই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ১০:১৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪