অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবদলের সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা।

তামান্না জেনিফার (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় নাসির উদ্দিন (৩৮) নামের উপজেলা যুবদলের সাবেক এক সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (১ জানুয়ারি) দুপুরের দিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন শেষে শ্বশুরবাড়ি যাওয়ার পথে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাসির পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহজাহানের ছেলে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার বাসিন্দা ফরিদ গাজীর ছেলে মো. হাসান (২৩) ও মাহবুবের ছেলে রাব্বির (২৫) বিরুদ্ধে। উপজেলা বিএনপির দাবি, অভিযুক্ত দুজনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য।

এ ঘটনার পর পাথরঘাটায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, অভিযুক্ত রাব্বি ও হাসান আজ সকালে একটি চায়ের দোকানে সিগারেটের ধোঁয়া নাসিরের মুখে ছুড়ে দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নাসির তাদের থাপ্পড় মারেন। পরে দুপুরের দিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে নাসির শ্বশুরবাড়ি কালমেঘার ঘুটাবাছার উদ্দেশ্য রওনা হন। এসময় হাসান ও রাব্বি তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা নাসিরকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক চৌধুরী বলেন, ফ্যাসিবাদের পতনের পর পাথরঘাটায় এমন ঘটনা মেনে নেওয়া যায় না। এর আগেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আসাদুল নামের ছাত্রদলের এক কর্মীকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, এ হত্যাকাণ্ডে অভিযুক্ত রাব্বি ও হাসান কোন রাজনীতির সঙ্গে যুক্ত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবদলের সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা।

আপডেট টাইম : ০৫:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫