পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ‘আটাব নির্বাচন’ দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ জানাল গণতান্ত্রিক ফ্রন্ট Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মোঃ নূরনবী ভূঁইয়া Logo ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল হওয়া সুহি মাইলস্টোনের ছাত্রী নয় Logo বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০২ দালালকে কারাদণ্ড ও ০৩জনকে অর্থদন্ড দেয়া হয়েছে Logo জনসেবা, রাজনীতি ও সমাজকল্যাণে দীর্ঘ পথচলার প্রতিচ্ছবি এস এম হারুন অর রশিদ Logo বিআরটিএ ইকুরিয়া’তে ভ্রাম্যমাণ আদালতে দালাল’কে ৩ মাসের কারাদণ্ড Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের বিরুদ্ধে ৮ জনকে পুশ ইনের অভিযোগ, ৩ নারী শূন্যরেখায় Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৩ দালালকে কারাদণ্ড ও ০৩জনকে অর্থদন্ড Logo সবুজ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী

বিএনপিরে মামলা দিমু, আ.লীগরে কোলে লইয়া নাচমু : বিএনপি নেতা

ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি এবং আওয়ামী লীগের সঙ্গে সখ্য বজায় রাখার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা যায়।

জাহাঙ্গীর আলম উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি। ভাইরাল ভিডিওতে জাহাঙ্গীরকে মোবাইলে জনৈক ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যায়।

কথোপকথনের একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘বিএনপি ওলারা আমারে ক্ষতি করতাছে। নির্বাচনের পর অগরে মামলা দিয়া দৌড়ামু। আর আওয়ামী লীগ অলাগো কোলে লইয়া নাচমু, চিন্তা কইরেন না।’

এ বিষয়ে জানতে জাহাঙ্গীর আলমের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থি। আমি এখনো ভিডিওটি দেখিনি। তবে ভিডিওর সত্যতা যাচাই সাপেক্ষে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দলের কোনো পর্যায়ের নেতার কাছ থেকে এমন মন্তব্য কাম্য নয়, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। আমি ভিডিওটি দেখিনি, তাই সত্যতা যাচাই না করে এখনই মন্তব্য করা ঠিক হবে না। তবে তিনি যদি সত্যিই এমন কথা বলে থাকেন, তবে বিষয়টি অত্যন্ত গুরুতর। সত্যতা নিশ্চিত হলে দলের হাইকমান্ডের নির্দেশে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

‘আটাব নির্বাচন’ দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ জানাল গণতান্ত্রিক ফ্রন্ট

বিএনপিরে মামলা দিমু, আ.লীগরে কোলে লইয়া নাচমু : বিএনপি নেতা

আপডেট টাইম : ১১:০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬