অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

এবারের ঈদযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে: বিআরটিএ চেয়ারম্যান

ফারুক আহম্মেদ সুজন : সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসীন।

তিনি বলেন, ‘ঈদুল ফিতর ঘিরে যাতায়াতের সার্বিক পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক ও সন্তোষজনক রয়েছে।’

বুধবার (২৬ মার্চ) বিকেলে মহাখালী বাস টার্মিনালে ঈদের যাত্রী পরিবহন ব্যবস্থা মনিটরিং করতে এসে সাংবাদিকদের তিনি এই কথা জানান। বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘ঈদযাত্রা আরও নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ করতে হলে বাস মালিক, চালক, শ্রমিক, যাত্রীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সচেতনতা ও সক্রিয় ভূমিকা জরুরি। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’

তিনি বলেন, ‘ঈদযাত্রা উপলক্ষে কিছুদিন ধরে বাস টার্মিনালে বিশেষ অভিযান চালানো হলে সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনালে নিরাপত্তা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়। এ সম্পর্কিত তাৎক্ষণিক ব্যাবস্থাও নেয়া হয়েছে।’

এ সময় টার্মিনালে পার্কিং অব্যাবস্থপনা এবং বৃষ্টির সময়ে জলাবদ্ধতা দূরীকরণে বাস মালিক সমিতির সহায়তা চেয়েছেন ইয়াসীন। সেখানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের

এবারের ঈদযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে: বিআরটিএ চেয়ারম্যান

আপডেট টাইম : ০২:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫