পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

৭ নভেম্বর ঢাকায় সমাবেশের অনুমতি চায় বিএনপি

500x350_2cf903c743f1ebede045d18d789c1742_BNP20140920015035বাংলার খবর২৪.কম : ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ৭ নভেম্বর সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি।
একই সঙ্গে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে ৭ নভেম্বর কুমিল্লায় ২০ দলীয় জোটের যে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল, সেটি এক দিন এগিয়ে ৬ নভেম্বর করার কথা জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার বলেন, “আমরা মহান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের দিন ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় এই সমাবেশ করার অনুমতি চেয়ে সকালে আমরা ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে চিঠি পাঠিয়েছি।’’

বিএনপি অনুমতি পাচ্ছে কি-না জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, তার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। পরে জেনে নিয়ে বলতে পারবেন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়; জিয়া হন গৃহবন্দি।

৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। আর এর মধ্য দিয়ে জিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন, হন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক।

বিএনপি এই দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ এবং জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসাবে পালন করে।

গত বছর ৭ নভেম্বরও বিএনপি নেতৃত্বাধীন জোট সোহরাওয়ার্দীতে সমাবেশ করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

৭ নভেম্বর ঢাকায় সমাবেশের অনুমতি চায় বিএনপি

আপডেট টাইম : ০৩:১৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০১৪