
গাজী তাহের লিটন, ভোলা
ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ)’র ভোলা জেলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) শহরের একটি পত্রিকা অফিসে অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী রাজীব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ)’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ)’র কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আলী আশ্রাফ।
এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ)’র অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ভোলা জেলার নেতৃবৃন্দ।
সভায় ওবায়েদ বিন মোস্তফাকে সভাপতি, আব্দুল হান্নান খোকনকে সাধারণ সম্পাদক, পারভেজ রানাকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান, সহ-সভাপতি শিক্ষক ও ব্যবসায়ী মনিরুল ইসলাম, মোঃ রিয়াদ হোসেন, এডভোকেট হেলাল উদ্দিন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মোঃ রিয়াজ, অর্থ সম্পাদক ইকবাল হোসেন রিপন, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক মোঃ মিরাজ হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহীন কাদের (এলএলবি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ নাজিউর রহমান নাঈম, ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আক্তার হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আল-আমিন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- মোঃ মহিবুল্লাহ মুহিব, মোঃ ফরিদ রানা, মোঃ শাকিল, মোঃ শরীফ, মোঃ অনিক ইসলাম। প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন। উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মামুন গোলদার, এডভোকেট শাহাদাত হোসেন শাহীন, সাংবাদিক আল-আমিন শাহরিয়ার, ইউনুছ শরীফ।
বাংলার খবর ডেস্ক : 










