পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

সংগ্রামের মাঝেই অদম্য স্বপ্নের পথে রাবিউল,দিনে মিস্ত্রি, রাতে ছাত্র

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রামের দারিদ্র্য আর কঠিন বাস্তবতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেও থেমে নেই রাবিউলের স্বপ্নযাত্রা। দিনে মিস্ত্রির কাজ করে পরিবারের খরচ চালান, আর রাতে বই খুলে বসেন নিজের ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে।

ভোরের আলো ফোটার আগে ঘুম ভাঙে রাবিউল ইসলামের। ঘরের কোণে টেবিলে রাখা বই-খাতায় চোখ পড়ে। বুকের ভেতরে গভীর টান- ইচ্ছে হয় টেবিলে বসতে পড়তে! কিন্তু বাস্তবতার কঠিন হাত টেনে নেয় বাইরে, কাজের দিকে। সংসারের দায় আর অর্থকষ্টের চাপে বই পড়তে হয় গভীর রাতে।
কনকনে ঠান্ডায় ভোর ৬ টায় উঠে যেতে হয় কাজে। সকাল ৮ টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজমিস্ত্রির কাজ- রোদে পুড়ে, ঘামে ভিজে ইট, বালু আর সিমেন্ট দিয়ে শুরু হয় জীবনের সংগ্রাম। দিনশেষে সেই ক্লান্ত হাতে নিতে হয় বই, কলম আর খাতা। জীবনের প্রতিটি দিন সংগ্রামের মধ্য দিয়ে যায়। সেই সংগ্রামের মধ্যেই দেখেন স্বপ্নের আলো। জীবনের আলো।
মাত্র ১৯ বছরের তরুণ রাবিউল পাটগ্রাম পৌরসভার সোহাগপুর ২ নম্বর ওয়ার্ডের মৃত সাহিদুল ইসলামের ছেলে। তিনমাস বয়সেই বাবাহারা হন তিনি। শিশু বয়স থেকে এ বয়স পর্যন্ত বাবার স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত হয় সে। এ সময় মা রাবেয়া বেগম কঠিন বাস্তবতার দেয়ালে ঠেকে অন্যের ঘর-বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালান। অনেক আশা নিয়ে ছেলেকে স্কুলে ভর্তি করালেও পঞ্চম শ্রেণির পর থেকে সংসারের দায়িত্ব নিয়ে হয় রাবিউলকেই। তারপর টাইলস মিস্ত্রি, রঙ মিস্ত্রি, রাজমিস্ত্রির কাজ করতে করতে আজও লড়ে যাচ্ছে সে।
ঘর-বাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধিতে ঘন্টার পর ঘন্টা রংয়ের লেপন দেয় রাবিউল। আবার একটার পর একটা ইট সাজিয়ে বালু আর সিমেন্ট দিয়ে গেঁথে থাকেন দেয়াল/প্রাচীর। কিন্তু নিজের জীবন সাজাতে বা গেঁথে ওঠাতে আলোর সন্ধানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তাঁর পথ চলা ।
তাদের নেই কোনো বসতভিটার জমি। অন্যের জমিতে টিনের চালা আর ঝুপড়ি ঘরেই তিন প্রজন্মের জীবন কেটে যাচ্ছে। বর্ষায় পানি পড়ে ভেতরে, শীতে ঠান্ডা হাওয়া ঢোকে ফাঁকফোকর দিয়ে। তবু মা, নানি আর রাবিউল কোনো মতে আশ্রয় খুঁজে নেন সেই ভাঙাচোরা থাকার ঘরে। কাজ করে যে টাকা পান তা দিয়ে পরিপুর্ণভাবে সংসারের বা পড়ালেখায় ব্যয় করাও সম্ভব হয় না।
এত কষ্টের মধ্যেও রাবিউল স্বপ্ন দেখেন। ২০২৪ সালে পাটগ্রাম বিজনেস ম্যানেমেন্ট (বিএম) কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। চলতি বছরে অনার্সে ভর্তি হওয়ার আশা বুকে নিয়ে পুরোনো বই জোগাড় করে রেখেছেন। তাঁর স্বপ্ন প্রতিষ্ঠিত হওয়া- এ স্বপ্ন দেখে কতদিন আধাপেট খেয়ে অনেক সময় না খেয়েও বিদ্যালয় এবং কলেজে বা কাজে যেতে হয়েছে তাঁকে। তাতে তাঁর কোনো আফসোস নেই। কিন্তু বর্তমান অর্থনৈতিক টানাপোড়েনে পড়াশোনা টিকিয়ে রাখা কঠিন হয়ে উঠেছে। হতাশায় বলেন, ‘কাজ করে যা টাকা পাই, তা দিয়ে সংসার চালাই- কিন্তু লেখাপড়ার খরচ?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ চয়েস/পছন্দক্রম দিলে পাটগ্রাম সরকারি কলেজে পছন্দক্রম সিলেক্ট হয়।

রাজমিস্ত্রির কাজও বেশ কিছুদিন থেকে হচ্ছে না- এজন্য আর্থিক সমস্যায় পড়েছে রাবিউল।
রাবিউলের মা রাবেয়া বেগম বলেন, ‘স্বামীর মৃত্যুর ২০ বছর হল। এ সময়ে সন্তানকে কষ্ট করে বড় করেছি। বড় অসহায়, ছেলে আমার রাজমিস্ত্রির কাজ করে। মানুষের জমিতে আছি। টাকার অভাবে ঘর-বাড়ি ঠিক করতে পারিনা।’
প্রতিবেশী রহিম বলেন, ‘রাবিউল ছোটবেলা থেকে মিস্ত্রির কাজ করে সংসারের হাল ধরেছে। লেখাপড়া করে। তাঁরা খুব অসহায়, থাকার কোনো জায়গা নাই।’
রাবিউল বলেন, “তাঁর পথ কঠিন। কিন্তু সে বিশ্বাস করে, পরিশ্রম ও পড়াশোনাই তাকে একদিন বদলে দেবে। তাঁর ভাষায় অভাব আমার স্বপ্ন কেড়ে নিতে পারবে না। একদিন আমি পরিবারের মুখে হাসি ফুটাবো।”
তারপরও বুক ভরা আশা নিয়ে রাবিউল ইসলাম বলেন- ‘ইট, সিমেন্ট আর বালুর ভেতর থেকে বা রঙ করার সময় আমি আলোর স্বপ্ন দেখি। প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখি। একদিন পরিবারকে সুখ দেবো, মায়ের মুখে হাসি ফুটাবো।’
সংগ্রামের মাঝেই অদম্য ইচ্ছাশক্তিতে এগিয়ে চলা রাবিউল আজ অনেক তরুণের কাছে এক অনুপ্রেরণার নাম।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

সংগ্রামের মাঝেই অদম্য স্বপ্নের পথে রাবিউল,দিনে মিস্ত্রি, রাতে ছাত্র

আপডেট টাইম : ০৪:৩১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬