পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের ফুটপাত দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা ও পৌর প্রশাসন।

রোববার (০৫ এপ্রিল) দুপুরে শহরের রসুলগঞ্জ হাটবাজারের পশ্চিম চৌরঙ্গী মোড় থেকে পূর্ব চৌরঙ্গী মোড় পর্যন্ত রাস্তার দুই পাশের জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত ও সড়কের অংশ দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পৌর প্রশাসক তানভীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, পৌর শহরের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত অবৈধভাবে দখল করে বিভিন্ন দোকানের মালামাল রেখে ব্যবসা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে রাস্তা সংকুচিত হওয়ায় চলাচলে দুর্ভোগে পড়ে সাধারণ পথচারী ও শহরে আসা জনসাধারণ।
এসব দখলকৃত দোকানের স্থাপনা ও মালামাল সরানোর জন্য উপজেলা ও পৌর প্রশাসন একাধিকদিন মাইকিং করে সর্তক করলেও কেহউ ফুটপাতের দখল ছাড়েনি এবং মালামাল সরায়নি।
রোববার দখলমুক্ত করতে পরিচালিত অভিযানে অনন্ত ১০ টি বিভিন্ন দোকানদারকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় থানা-পুলিশ, আনসার ব্যাটালিয়নের সদস্য ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সাথে ছিলেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পৌর প্রশাসক তানভীর হোসেন, ‘আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্তে
পৌর শহরের ভেতরে যানজট নিরসনে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান

আপডেট টাইম : ১২:৪৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬