পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয় Logo স্কুল ফিডিং চালুর পর লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি

লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব সংবাদদাতা:
সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে লালমনিরহাটে কঠোর অবস্থান গ্রহণ করেছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে জেলা শহরের অন্যতম ব্যস্ত এলাকা হাড়িভাঙ্গায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র না থাকায় ৮টি মামলায় সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

​সোমবার (৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এবং মামুনুর রশিদ।

​জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা রোধ ও যানবাহনের ফিটনেস যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে হাড়িভাঙ্গা এলাকায় এভিয়েশন বিশ্ববিদ্যালয় সংলগ্ন রংপুর-বুড়িমারী মহাসড়কে একটি সাময়িক চেকপোস্ট স্থাপন করা হয়। সেখান দিয়ে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, থ্রি-হুইলার অটোরিকশা এবং মোটরসাইকেলের কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়।

​তল্লাশিকালে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস ও রুট পারমিট না থাকায় ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ অনুযায়ী ৮টি পৃথক মামলায় ৮ জন চালক ও মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে মহাসড়কে না নামার জন্য চালকদের কঠোরভাবে সতর্ক করা হয়।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সর্বসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই আমাদের এ উদ্যোগ। সড়ক দুর্ঘটনা কমাতে এটি একটি ধারাবাহিক কার্যক্রম এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে আমরা সকল চালক ও মালিককে সচেতন হয়ে আইন মেনে যানবাহন চালানোর আহ্বান জানাচ্ছি।”

​এদিকে জেলা প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ। তারা জানান, নিয়মিত বিরতিতে যদি এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়, তবে চালকদের মধ্যে আইনের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পাবে। এর ফলে ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা কমবে এবং সম্ভাব্য সড়ক দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।

Tag :

আপডেট টাইম : ০২:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬