অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে এসি-টিভি ‘উধাও’, চাঞ্চল্য Logo পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা Logo লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক Logo লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা Logo এনসিপি ডেমরা থানা আহ্বায়ক কমিটি গঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ Logo লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo তেল নিতে আসা মোটরসাইকেল চালককে ধাপ্পরের পর ইউএনও’র লাঠি হাতে ভিডিও ভাইরাল Logo জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র নতুন কমিটি ইশরাক সভাপতি,রিয়েল সহ সভাপতি এবং ড. মন্টি কে সাধারণ সম্পাদক Logo মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার-এর আমলনামায় যা আছে Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: থানায় জিডি

লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক

নিজস্ব সংবাদদাতা

​লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকচাপায় ওয়াসিম মিয়া (৩১) নামে এক বিড়ি শ্রমিক নিহত হয়েছেন। রোববার বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ী ইউনিয়নের তেতুলতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত ওয়াসিম মিয়া আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিক ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে বিকেলে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে তেতুলতলা মোড় এলাকায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​নিহত ওয়াসিম মিয়া উপজেলার সারপুকুর ইউনিয়নের জামুরটারী এলাকার সামসুল হকের ছেলে।

​দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে ঘাতক ট্রাকটি আটক করে। এসময় ট্রাকচালক সুজনকে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
​দুর্ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন। আমরা ঘাতক ট্রাকটি জব্দ করেছি এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

​বর্তমানে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশের তৎপরতায় তা দ্রুত স্বাভাবিক হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে এসি-টিভি ‘উধাও’, চাঞ্চল্য

লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক

আপডেট টাইম : ০২:৩৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬