অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo গুলশান সাব-রেজিস্ট্রার মামুনের রাজস্ব ফাঁকি, জাল দলিল ও ঘুষ বাণিজ্য Logo নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু Logo পল্লবীতে শিশু হত্যা মামলা : রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল Logo আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ Logo পাটগ্রাম সীমান্তে পুশইনের চেষ্টা ঘিরে উত্তেজনা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া এলাকাবাসীর Logo সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত Logo মন্ত্রী শেখ রবিউলের ক্যারিশমায় কান্নার বদলে স্বস্তি Logo লালমনিরহাটে ‘আলোকিত লালমনিরহাট’ গঠনের লক্ষ্যে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত। Logo লালমনিরহাট সীমান্তে পুশইন ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ Logo সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরী আর নেই

লালমনিরহাটে ‘আলোকিত লালমনিরহাট’ গঠনের লক্ষ্যে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত।

​নিজস্ব প্রতিবেদক,
‘আলোকিত লালমনিরহাট’ গঠনের লক্ষ্যে ওয়ার্ড ও ইউনিয়ন সামাজিক অপরাধ পর্যবেক্ষণ ও তদারকি কমিটির এক অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ) লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এস সি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। ‘আলোকিত লালমনিরহাট, খুনিয়াগাছ ইউনিয়ন’ শাখার আয়োজনে অনুষ্ঠিত এই সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাঃ রাশিদুল হক প্রধান।
​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনোনীত দাস, লালমনিরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ফজলুর রহমান নাজমুল, মোঃ আওরঙ্গজেব লিটন, সাধারণ সম্পাদক খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপি,এবং খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খাইরুজ্জামান মন্ডল বাদল।
​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ শাহেদুল ইসলাম পাটোয়ারী (সাজু) যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি লালমনিরহাট,
মোঃসাদ আহাম্মেদ, অফিসার ইনচার্জ লালমনিরহাট সদর থানা
ও স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
​সভায় বক্তারা সমাজ থেকে বিভিন্ন অপরাধ দূরীকরণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং একটি আদর্শ ও ‘আলোকিত লালমনিরহাট’ গঠনে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সামাজিক অপরাধ পর্যবেক্ষণ ও তদারকি কমিটির সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে সামাজিক অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

গুলশান সাব-রেজিস্ট্রার মামুনের রাজস্ব ফাঁকি, জাল দলিল ও ঘুষ বাণিজ্য

লালমনিরহাটে ‘আলোকিত লালমনিরহাট’ গঠনের লক্ষ্যে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত।

আপডেট টাইম : ০৭:৩৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬