
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঋণের চাপ ও আর্থিক সংকটের কারণে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বজনদের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার (১৪ জুন) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার জোংড়া ইউনিয়নের কাফির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নায়েব আলী (৬৫) মোমিনপুর এলাকার মৃত মুদি মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় একজন মাংস ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে ঋণের বোঝা ও আর্থিক সংকটের মধ্যে ছিলেন নায়েব আলী। এসব কারণে তিনি মানসিক চাপে ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ভোরে বাড়ির পাশের একটি গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
নিহতের পরিবারের দাবি, ঋণের চাপ, আর্থিক সংকট এবং মানসিক অস্থিরতার কারণেই তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান বলেন, “পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পেরেছি, নায়েব আলীর কিছুদিন ধরে মানসিক সমস্যা ছিল। ধারণা করা হচ্ছে, সে কারণেই তিনি আত্মহত্যা করেছেন।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নায়েব আলীর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম
মো:রশিদুল ইসলাম 





















