পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo হাতীবান্ধা সীমান্তে বিএসএফের সদস্যের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি উদ্ধার Logo পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক Logo গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে আপস করেননি আবদুস শহিদ: স্মরণসভায় সাংবাদিক নেতৃবৃন্দ Logo জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময় দিলো বিআরটিএ Logo লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রেপ্তার Logo রেজিস্ট্রেশন সেক্টরের ‘ডন’ মাইকেল ও স্ত্রী জান্নাত নীলার বিরুদ্ধে শত কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড, বাবা-মায়ের ৫ বছর করে কারাদণ্ড Logo পাটগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাটগ্রাম সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা বিএসএফের,রুখে দিল বিজিবি ও স্থানীয়রা

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে আবারও বাংলাদেশে লোকজনকে পুশ-ইনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। তবে স্থানীয় এলাকাবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৯ জুন) সকালে ৬১ বিজিবি ব্যাটালিয়ন (তিস্তা-২)-এর সহকারী পরিচালক (এডি) আব্দুর রাজ্জাক বিএসএফের পুশ-ইনের চেষ্টার বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৭-এর উপপিলার ১৩ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তের বাংলাদেশ অংশে রয়েছে পাটগ্রাম সদর ইউনিয়নের টেপুরগাড়ী এলাকা এবং ভারতের অংশে রয়েছে কোচবিহার রাজ্যের জলপাইগুড়ি জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া সীমান্ত এলাকায় ।
অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ভারতের ১৫৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের মীররাপাড়া ক্যাম্পের একটি টহল দল নারী, শিশু ও পুরুষসহ পাঁচজনকে কাঁটাতারের গেট (ফটক) দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
এ সময় টেপুরগাড়ী এলাকার স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে দ্রুত দায়িত্বপ্রাপ্ত ৬১ বিজিবি ব্যাটালিয়নের কালীরহাট ক্যাম্পে খবর দেন। পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে অবস্থান নেয় এবং প্রতিরোধ গড়ে তোলে। পরিস্থিতি বুঝতে পেরে বিএসএফ পুশ-ইনের জন্য আনা ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
বর্তমানে ওই সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়ন (তিস্তা-২)-এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, “ভারতের অভ্যন্তর থেকে কয়েকজন ব্যক্তিকে এনে কাঁটাতারের গেট দিয়ে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির টহল দল তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। ফলে বিএসএফ তাদেরকে আবার ভারতের অভ্যন্তরে নিয়ে যেতে বাধ্য হয়। সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে পাটগ্রাম সীমান্ত দিয়ে একাধিকবার পুশ-ইনের চেষ্টা হয়েছে। ফলে সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে এবং এ ধরনের ঘটনা রোধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের সদস্যের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি উদ্ধার

পাটগ্রাম সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা বিএসএফের,রুখে দিল বিজিবি ও স্থানীয়রা

আপডেট টাইম : ০১:৫২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬