পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo হাতীবান্ধা সীমান্তে বিএসএফের সদস্যের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি উদ্ধার Logo পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক Logo গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে আপস করেননি আবদুস শহিদ: স্মরণসভায় সাংবাদিক নেতৃবৃন্দ Logo জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময় দিলো বিআরটিএ Logo লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রেপ্তার Logo রেজিস্ট্রেশন সেক্টরের ‘ডন’ মাইকেল ও স্ত্রী জান্নাত নীলার বিরুদ্ধে শত কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড, বাবা-মায়ের ৫ বছর করে কারাদণ্ড Logo পাটগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অপহরণ ও ডাকাতি মামলায় ছাত্রদলের বহিষ্কৃত নেতা বুলবুল গ্রেপ্তার, আদালতে প্রেরণ

লালমনিরহাট(প্রতিনিধি)

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অপহরণ, ডাকাতি এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় ছাত্রদলের বহিষ্কৃত নেতা মোমছেদুল খান বুলবুলকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। তিনি উপজেলার উত্তর মুশরাত মদাতী এলাকার রকিবুল খানের ছেলে।
র‍্যাব-১৩ শুক্রবার অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার সকালে পুলিশ তাকে আদালতে পাঠায়।
মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে রবিউল ইসলাম (৩০) ও মামলার প্রধান সাক্ষী মিস্টার আলী মোটরসাইকেলে চাপারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে চাপারহাট-ভুল্যারহাট সড়কের গুরুদয়াল চৌপথি এলাকায় পৌঁছালে বুলবুল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রের মুখে তাদের গতিরোধ করে।
অভিযোগে বলা হয়, পরে দুইজনকে জোরপূর্বক অপহরণ করে বুলবুলের একটি মুরগির খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ সময় আটকে রেখে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে ভুক্তভোগীদের কাছ থেকে নগদ ৩ লাখ ৪ হাজার টাকা ও ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পর্যায়ক্রমে আরও ৮ লাখ ২৪ হাজার ১০৭ টাকা স্থানান্তর করে নেওয়ার অভিযোগ রয়েছে।
মামলায় আরও উল্লেখ করা হয়, পরদিন ভোরে কাউকে বিষয়টি না জানানোর শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় গত ৩ এপ্রিল মোমছেদুল খান বুলবুলকে প্রধান আসামি করে মোট ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগেই বুলবুলকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল। এছাড়া পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা (সিডিএমএস) অনুযায়ী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও লালমনিরহাট সদর থানায় তার বিরুদ্ধে ডাকাতি, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১১টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্রও জমা দেওয়া হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, “র‍্যাব-১৩ বুলবুলকে আটক করে থানায় হস্তান্তর করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের সদস্যের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি উদ্ধার

অপহরণ ও ডাকাতি মামলায় ছাত্রদলের বহিষ্কৃত নেতা বুলবুল গ্রেপ্তার, আদালতে প্রেরণ

আপডেট টাইম : ১২:০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬