পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

টেকনাফে শিশু ধর্ষিত, ধামাচাপা দেওয়ার চেষ্টা

বাংলার খবর২৪.কমindex_56189 : টেকনাফের লেদায় অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এনজিওকর্মীর দ্বারা দিন-দুপুরে এক শিশু ধর্ষিত হওয়ার ঘটনা ঘটেছে। এদিকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে লেদা ক্যাম্প পরিচালনাকারী এনজিও।

বুধবার বেলা ১১টার দিকে লেদা রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের ২২১নং কক্ষে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার শিশুটি ক্যাম্পের এফ ব্লকের রহিমুল্লাহ ও রোকেয়া বেগমের কন্যা। রহিমুল্লাহ তার সৎ পিতা।

ধর্ষণের শিকার শিশু ও প্রতিবেশীরা জানায়, লেদা গ্রামের বাসিন্দা ও ক্যাম্পে কর্মরত এনজিও ফোরামের লাইন ম্যানেজার পদে কর্মরত মৃত লাল মিয়ার ছেলে ফরিদ আলম ধর্ষণের ঘটনা ঘটিয়ে বীরদর্পে স্থান ত্যাগ করলেও কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। এমনকি প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ক্যাম্পের মুসলিম এইড হাসপাতালে নিয়ে গেলেও ৪ ঘণ্টা ধরে ধর্ষণের শিকার শিশুটির কোনো চিকিৎসা না করে বিকেলে তাকে হাসপাতাল থেকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। পরে বিকেল ৫টার দিকে কয়েকজন সংবাদকর্মী ঘটনার সত্যতা জানতে গেলে বাধ্য হয়ে মুসলিম এইড হাসপাতাল কর্তৃপক্ষ মামলার উদ্যোগ নেয়।

ধর্ষণের শিকার শিশুটির সাথে কথা বলে ঘটনার সত্যতা মিলেছে। সে জানায়, মা-বাবা ঘরে না থাকার সুযোগে ধর্ষক ফরিদ ঘরে ঢুকে তাকে জোড়পূর্বক ধর্ষণ করে।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং এই ব্যাপারে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

এদিকে ক্যাম্প পরিচালনাকারী এনজিও মুসলিম এইডের ইনচার্জ সরোয়ার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগ অস্বীকার করে জানান, আমরা ধামাচাপা দিতে চাইনি। ধর্ষক স্থানীয় এবং প্রভাবশালী হওয়ায় মুসলিম এইডসহ গোঠা লেদা ক্যাম্প স্থানীয় এই চক্রটির কাছে জিম্মি। এ ঘটনায় ধর্ষক ফরিদ আলম পলাতক রয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

টেকনাফে শিশু ধর্ষিত, ধামাচাপা দেওয়ার চেষ্টা

আপডেট টাইম : ০৬:৩৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০১৪